সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে এখন একটাই প্রশ্ন, কবে যুবশক্তির (Yuva Shakti) ৩০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে? কবে থেকেই বা এই প্রকল্পের আবেদন শুরু হবে? বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, আগামী অক্টোবর মাস থেকেই এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে গ্রাজুয়েট যুবকরা পাবে প্রতি মাসে ৩০০০ টাকা, এবং বাকিরা পাবে মাসে ২০০০ টাকা। তবে আপনি কি জানেন, মাসে ৩০০০ টাকা পেতে গেলে একটি ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে? জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
যুবশক্তি নিয়ে বিরাট আপডেট
বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, তৃণমূলের যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে দেওয়া হবে প্রতি মাসে ৩০০০ টাকা, এবং নতুন প্রকল্পের নাম রাখা হবে যুবশক্তি ভরসা কার্ড। তবে যেখানে মে মাস থেকেই এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা ছিল, সেখানে বিলম্ব ঘটিয়ে একেবারে অক্টোবর মাস পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। যদিও কবে থেকে আবেদন শুরু হবে তা স্পষ্ট করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তবে বেশ কিছু রিপোর্ট দাবি করছে, সেপ্টেম্বর মাস থেকেই হয়তো অনলাইনে যুবশক্তির ফর্ম ফিলাপ শুরু হবে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার নতুন মাপকাঠি, ৩০০০ টাকা পেতে জেনে নিন
কারা পাবেন যুবশক্তির ৩০০০ টাকা?
রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছিল, যুবশক্তির ৩০০০ টাকা পেতে গেলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া লাগবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- বর্তমানে কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা যাবে না। অর্থাৎ বেকার হতে হবে।
- ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে গ্রাজুয়েট হলে মিলবে ৩০০০ টাকা।
- এছাড়া পরিবারের মাসিক আয় হতে হবে ১ লক্ষ টাকার মধ্যে।
তবে হ্যাঁ, এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া সম্পর্কে এখনও জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার মতো অফলাইন এবং অনলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। এমনকি খুব শীঘ্রই যুবশক্তির জন্য আলাদা পোর্টাল চালু করা হবে রাজ্য সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: সপ্তম পে কমিশনে দ্বিগুণ বেতন বৃদ্ধি, দ্রুত প্রমোশন! সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর
এই ডকুমেন্ট ছাড়া মিলবে না ৩০০০ টাকা
যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন তা এখনও রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। তবে বেশ কিছু রিপোর্ট বলছে, এখানে আবেদন করতে গেলে আবেদনকারীর আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মাধ্যমিকের এডমিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি জমা দিতে হবে। কিন্তু এখানেই রয়েছে সমস্যা। যারা গ্রাজুয়েট অর্থাৎ ৩০০০ টাকার জন্য আবেদন করবেন, তাদের প্রভিশিনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে। আর এই সার্টিফিকেট নিজের কলেজ বা ইউনিভার্সিটি থেকে আলাদা ভাবে ফর্ম ফিলাপ করে সংগ্রহ করতে হবে। এই সার্টিফিকেট ছাড়া কোনওভাবেই মিলবে না ৩০০০ টাকা।