২৭১ কোটিতে ভারতের সবথেকে দামি পেন্টহাউস কিনলেন মানব, কে এই ব্যক্তি? করেনই বা কী

অনন্যা সরকার, গুরুগ্রাম: গলফ কোর্স রোডে নির্মীয়মান ডিএলএফ-এর নতুন প্রিমিয়াম আল্ট্রা-লাক্সারি প্রজেক্ট ‘দ্য দাহলিয়াস’ (The Dahlias) সর্ম্পকে জানেন? ওখানে সম্প্রতি উদ্যোগপতি ও ব্যবসায়ী মানব সরদানা (Manav Sardana) একটি অত্যন্ত বিলাসবহুল পেন্টহাউস (Penthouse) কিনেছেন। তাঁর এই ডিলের (Property Deal) মোট মূল্য ২৭১ কোটি টাকা বলে জানা গেছে, যা এটিকে ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল সিঙ্গেল হোম রেসিডেন্সিয়াল প্রপার্টি ডিলগুলির মধ্যে অন্যতম করে তুলেছে। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, কে এই মানব সরদানা? কী করেন তিনি? আসুন তাঁর কর্মকান্ড ও সাম্প্রতিক প্রপার্টি ডিলটির সর্ম্পকে জেনে নেওয়া যাক। 

কেমন এই বিলাসবহুল ২৭১ কোটি টাকার পেন্টহাউস?

একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ডিএলএফ ‘দ্য দাহলিয়াস’-এর এই পেন্টহাউসটির সুপার এরিয়া প্রায় ১৭,২০০ বর্গফুটের, আর কার্পেট এরিয়া প্রায় ১০,৫০০ বর্গফুট। সুপার এরিয়ার ওপর ভিত্তি করে সম্পত্তিটির প্রতি বর্গফুটের দাম প্রায় ১.৫৮ লক্ষ টাকা, আর কার্পেট এরিয়ার ওপর ভিত্তি করে ২.৬ লক্ষ টাকা খরচ করতে হয়েছে প্রতি বর্গফুটের জন্য।

আরও পড়ুন: এবার পোস্ট অফিসে আধার পরিষেবায় নয়া সুবিধা, পেমেন্ট করা যাবে অনলাইনেও

এবার আসি এই প্রপার্টির বর্তমান মালিক মানব সরদানার প্রসঙ্গে। তিনি ভারতের অটোমোটিভ পার্টস ইন্ডাস্ট্রিতে সুপরিচিত সরদানা পরিবারের সদস্য। ১৯৬৯ সালে তাঁর বাবা এস.বি. সরদানা জগজিৎ সিং-এর সাথে মিলে প্রতিষ্ঠা করেন ইম্পেরিয়াল অটো ইন্ডাস্ট্রিজ। ফরিদাবাদের এই সংস্থাটি অটোমোবাইল সেক্টরে জন্য ফ্লুইড ট্রান্সমিশনের পার্টস উৎপাদন করে।

মানব সরদানা তাঁর এই পারিবারিক ব্যবসায় অনেক বছর ধরেই যুক্ত। তিনি ইম্পেরিয়াল অটো গ্রুপের অধীনস্থ ইম্পেরিয়াল সিলিকন প্রাইভেট লিমিটেড, ইম্পেরিয়াল মার্টর ইঞ্জিন টিউবস প্রাইভেট লিমিটেড এবং ক্রুজ হাইড্রলিক্স প্রাইভেট লিমিটেডের মতো এক ডজনেরও বেশি কোম্পানির ডাইরেক্টর পদে দায়িত্ব পালন করছেন। 

আরও পড়ুন: এই ডকুমেন্ট ছাড়া মিলবে না যুবশক্তির ৩০০০ টাকা

জানিয়ে রাখি, এদেশে এই ধরনের দামী সম্পত্তি এই প্রথম বিক্রি হচ্ছে, এমনটা নয়। এর আগেও দিল্লি, মুম্বাই বা গুরুগ্রামে এই ধরনের একাধিক প্রপার্টি ডিল হয়েছে। শোনা যায়, লীনা গান্ধী তিওয়ারি ওরলির ‘নমন জানা’ (Naman Xana) কমপ্লেক্সে ৬৩৯ কোটি টাকায় দুটি সী ফেসিং ডুপ্লেক্স কিনেছেন। আবার, মালাবার হিলের একটি ট্রিপ্লেক্স সম্পত্তি ৩৬৯ কোটি টাকায় বিক্রি হয়। এছাড়া, দিল্লি ও মুম্বাইতে ১৮০ থেকে ২০০ কোটি টাকায় বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে ডিএলএফ ফেজ ৫-এ প্রায় ১২ একর জমির ওপর ‘দ্য দাহলিয়াস’ নামে এই আল্ট্রা-লাক্সারি প্রজেক্টটি চালু হয়। এই প্রজেক্টটির মূল আকর্ষণ ছিল ৪২০টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং পেন্টহাউস। এই অ্যাপার্টমেন্টগুলির দাম ১০০ কোটি থেকে ১৭০ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে, আর পেন্টহাউসগুলি আরও দামী।  

Leave a Comment