=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই নথি ছাড়া জীবনেও পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড, বিপদে পড়ার আগে জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে চলছে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana) প্রকল্পের আবেদন প্রক্রিয়া। আগামী 16 আগস্ট বদলের বাংলায় আনুষ্ঠানিকভাবে সূচনা হবে এই কেন্দ্রীয় প্রকল্পের (Central Government Project) । এদিন থেকেই পাকাপাকিভাবে রাজ্যের মানুষের কাছে আয়ুষ্মান ভারতের পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। সে কথা আগেই ঘোষণা করে দিয়েছিল রাজ্য সরকার। তবে এমন অনেকেই রয়েছেন যাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পে এখনও আবেদন করে উঠতে পারেননি। তাঁদের জন্য বলি, এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নথি থাকতেই হবে। সেটা না থাকলে মিলবে না আয়ুষ্মান ভারত কার্ড।

এই ডকুমেন্ট না থাকলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারত। পূর্বতন সরকারের আমলে বছরের পর বছর এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন রাজ্যের মানুষ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প থেকে মুখ ফিরিয়ে রেখে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে পালাবদল হতেই ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে জুড়ে গিয়েছে বাংলা।

রাজ্য সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বৈধ আধার কার্ড, রেশন কার্ড, নির্দিষ্ট মোবাইল নম্বর, পরিচয় পত্রের বৈধ নথির মতো বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন। সেই সূত্রে বলি, যেসব আবেদনকারীর কাছে রেশন কার্ড নেই, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না! এমনটা স্পষ্ট করে বলা না হলেও পরিবারের নাম তোলা এবং বৈধতা যাচাইয়ের জন্য যেহেতু রেশন কার্ড একপ্রকার বাধ্যতামূলক করা হয়েছে, ফলে এই নথি ছাড়া আয়ুষ্মান ভারত কার্ড মিলবে না।

অবশ্যই পড়ুন: “আজান দিতে কেউ বাধা দিচ্ছে না”, মসজিদের মাইক খোলা নিয়ে বড় রায় হাইকোর্টের

উল্লেখ্য, আগামী 16 ও 17 আগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত প্রকল্পের মেগা কর্মসূচি রয়েছে। সেই উপলক্ষেই রবিবার শহরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। রাজ্য সরকারের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

Leave a Comment