=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দিল্লির বুকে উঠবে ঝড়, এবার রশিদ খানকে শিক্ষা দেবেন বৈভব সূর্যবংশী! কবে ম্যাচ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বন্ধু দেশ আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারত (India Vs Afghanistan)। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরে দিল্লির বুকে আয়োজিত হবে সেই সিরিজ। ইতিমধ্যেই সে খবর নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে X হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 13 আগস্ট থেকে ভারত এবং আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আর এই ম্যাচেই মুখোমুখি হতে চলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এবং রশিদ খান! কে জিতবে কঠিন লড়াইয়ে?

রশিদ খানকে শিক্ষা দেবেন বৈভব?

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী 13 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর এবং 17 সেপ্টেম্বর মোট তিন দিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ভারত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ। আর এই আসরের জন্য ভারতীয় ক্রিকেটার বৈভবের উপর অগাধ আস্থা রয়েছে ভক্তদের। 15 বছরের ক্রিকেটারের বিস্ফোরক ব্যাটিং দেখার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন তাঁরা। সবচেয়ে বড় কথা, এই সম্মুখ সমরে উপস্থিত হবেন বৈভব এবং রশিদ। সেই লড়াই দেখতে হাপিত্যেশ করে বসে রয়েছেন ফ্যানেরা।

বলে রাখা প্রয়োজন, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম মূলত বাউন্ডারির জন্য পরিচিত। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই মাঠ মূলত চার, ছয়ের জন্য পরিচিত। ফলে বৈভব যে এই পিচে সুবিধা পাবেন সে কথা বলাই যায়। সর্বোপরি, এই মাঠের প্রকৃতি বৈভবের মানসিকতার সাথে পুরোপুরি মানানসই। কাজেই ব্যাট হাতে আফগানিস্তান সিরিজে বৈভব ঝড়, শুধু সময়ের অপেক্ষা!

অবশ্যই পড়ুন: কুয়েতের দলকে হারিয়ে দেশের গর্ব হয়ে ওঠার পর এবার ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গল

তবে জানিয়ে রাখি, জিম্বাবুয়ে সিরিজের মতো বৈভব সূর্যবংশীকে হাত খুলতে দেবেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। সূর্যবংশীর পথে বারবার বাধা হয়ে দাঁড়াবে এই অলরাউন্ডার। এখন দেখার, শেষ পর্যন্ত রশিদ নামক পাথরকে সরিয়ে ঘরের মাঠে বৈভব সূর্যবংশী নিজেকে অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারেন কিনা।

Leave a Comment