=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লাগবে দুই উইকেট, কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ইতিহাস গড়ার পথে জাদেজা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নির্ধারিত সূচি মেনেই, শনিবার শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ (India Vs Sri Lanka)। সেই আসরের প্রথমেই ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের অবস্থান পোক্ত করতে হলে লঙ্কান বাহিনীর বিরুদ্ধে জিততে হবে ভারতকে। আর এই সিরিজেই বিরাট রেকর্ড গড়ার সুযোগ পাবেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনি যদি গল টেস্টে মাত্র দুটি উইকেট তুলতে পারেন তবে ভারতের দ্বিতীয় ক্রিকেটার বা দ্বিতীয় ভারতীয় হয়ে উঠবেন জাড্ডু।

দ্বিতীয় ভারতীয় হয়ে ওঠার সুযোগ জাদেজার সামনে

আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের হয়ে দীর্ঘ এক দশক ধরে ক্রিকেটে দাপট দেখাচ্ছেন তিনি। তবে এবার নিজের দীর্ঘ ক্রিকেট জীবনে বিরাট মাইলফলক অর্জনের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন জাদেজা। টেস্ট ক্রিকেটে 350 উইকেট সম্পূর্ণ করতে হলে জাদেজার প্রয়োজন আর মাত্র দুটি উইকেট। আর সেই সুযোগ রয়েছে গল টেস্টে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দাপট দেখিয়ে এই ভারতীয় তারকা যদি আর মাত্র দুটি উইকেট তুলে নিতে পারেন সে ক্ষেত্রে টেস্ট ক্রিকেটে 350 উইকেট সম্পূর্ণ করার সাথে সাথে টেস্ট ক্রিকেটে 350 উইকেট নেওয়া পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়ে উঠবেন জাদেজা। এখানেই শেষ নয়, টিম ইন্ডিয়ার এই দাপুটে অলরাউন্ডারের হাতে সুযোগ রয়েছে কপিল দেবের ক্লাবে প্রবেশ করার।

অবশ্যই পড়ুন: শ্যামাপ্রসাদের ফলক সরিয়ে ফের বীরভূমের রাস্তা হল নেতাজির নামে

বলাই বাহুল্য, এই মুহূর্তে 89টি টেস্টের 167 ইনিংস মিলিয়ে মোট 348টি উইকেট ভেঙেছেন জাদেজা। একই সাথে লাল বলে ক্রিকেটে ব্যাট হাতে করেছেন 4000 এর বেশি রান। আর সেই সূত্র ধরেই এবার কপিল দেবের ক্লাবে প্রবেশ করার বড় সুযোগ পাচ্ছেন এই খেলোয়াড়। এই মুহূর্তে জাদেজার টেস্ট রানের সংখ্যা 4095।

বিশ্বের মাত্র চারজন ক্রিকেটার 4000 এর বেশি রান করার সাথে সাথে 350 উইকেট নিতে পেরেছেন। সেই তালিকায় রয়েছেন কপিল দেব, ইংল্যান্ডের ইয়ান বোথাম এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি। কাজেই জাদেজা যদি আর মাত্র দুটি উইকেট তুলে 350 উইকেটের কোটা পূর্ণ করতে পারেন তবে কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে একসাথে 4000 এর বেশি রান এবং 350 উইকেট নেওয়া ক্রিকেটার হয়ে উঠবেন তিনি।

Leave a Comment