=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আশিস ব্যানার্জির রহস্যমৃত্যু, নদীয়ায় জোড়া হত্যাকাণ্ড…! আজকের সেরা ১০ খবর (১৬ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ আগস্ট, রবিবার। আশিস ব্যানার্জির রহস্যমৃত্যু, নদীয়ায় জোড়া হত্যাকাণ্ড, অন্তরা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অঙ্গনওয়াড়ি কর্মীদের সিম কার্ড কেনার টাকা দেবে সরকার

এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের ফোন কেনার পাশাপাশি সিম কার্ড কেনার টাকা দেবে রাজ্য সরকার। বড়সড় ঘোষণা করা হল রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের তরফ থেকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই মোট ১ লক্ষ ৪ হাজার ৭৭ জন অঙ্গনওয়াড়ি কর্মী ফোন কেনার জন্য টাকা পেয়েছেন। তবে সিম কার্ড কেনার জন্য যে টাকা দেওয়া হবে তার জন্য আগে থেকে সিম কার্ড কিনে বিল জমা দিতে হবে। তবে ৩৯৯ টাকার বেশি যেন সেই সিমের দাম না হয়। এতে তাদের কাজের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) অভিষেক ঘনিষ্ঠ কয়লা মাফিয়া বিনয়ের বিরুদ্ধে ‘ওপেন ওয়ারেন্ট’

কয়লা পাচার মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মাফিয়া বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি করা হল ওপেন ওয়ারেন্ট। তদন্তের দায়ভার নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হচ্ছে সিবিআইকে। কারণ, রাজ্যে সরকারের পালাবদলের পর মামলায় নাম জড়ানোয় এই তৃণমূলের নেতা লোটাপত্র গুটিয়ে সুদূর ভানুয়াতু দ্বীপে পালিয়ে গিয়েছিলেন। এমনকি সেখানেই তিনি পাসপোর্ট বানিয়ে নেন। তাই গ্রেফতারের ক্ষেত্রে তৈরি হচ্ছে সমস্যা। ইতিমধ্যেই লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তবে শেষমেশ ওপেন ওয়ারেন্টের নির্দেশ সিবিআইয়ের। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) গ্রেফতার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়

গ্রেফতার হলেন জনপ্রিয় ওয়েব সিরিজ অভিনেত্রী তথা মডেল অন্তরা বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ের বাইরে যাওয়ার পথে সুরাটগামী একটি ট্রেনে স্লিপার ক্লাসের টিকিট কাটা সত্ত্বেও তিনি জোরপূর্বক এসি কোচে উঠেছিলেন। কিন্তু আরপিএফ উঠতে বলায় ট্রেনের মধ্যে তিনি বিবস্ত্র হয়ে ব্লেড দিয়েই আঘাত করেন সেই আরপিএফ কর্মীকে। এমনকি হলুস্থুল পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি তিনি আরপিএফ জওয়ানদের গালিগালাজ করতে থাকেন। যাত্রীদের সঙ্গেও খারাপ ব্যবহারও করেন। সেই কারণেই তাঁকে রেল পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) বন্দে মাতরমকে অপমানের জেরে সোনিয়া গান্ধীকে ক্ষমা চাওয়ার নির্দেশ বঙ্কিম বংশধরের

গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লির কংগ্রেস ভবনে বন্দেমাতরম চলাকালীন দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী অস্থির আচরণ করেন। এমনকি কংগ্রেস সাংসদ মল্লিকারজুনের পাশাপাশি রাহুল গান্ধীকে অস্বস্তিতে পড়তে দেখা যায়। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। এবার দেশের জাতীয় গানকে অপমান করার জন্য নৈহাটির বিজেপি বিধায়ক তথা বন্দেমাতরমের রূপকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সুমিত্র চ্যাটার্জি সোনিয়া গান্ধীর কাছে চিঠি পাঠিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) পেনশন বৃদ্ধির দাবিতে ১৭ আগস্ট থেকে দেশজুড়ে আন্দোলন

এবার পেনশন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় সরকারের উপর বাড়তে চলেছে চাপ। কর্মচারীদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে দাবি, পিএফ-র আওতায় ন্যূনতম পেনশন বাড়ানো হোক। সেই দাবি দীর্ঘদিন ধরে অর্থমন্ত্রক মান্যতা দিচ্ছে না। সেই কারণে আগামী ১৭ আগস্ট সোমবার থেকে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। প্রবীর নাগরিকদের দেখানো একই পথে হেঁটে এবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তারা। এমনকি অতীতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ন্যূনতম পেনশন বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও কাজ হয়নি বলে অভিযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পার্কস্ট্রিটে রাস্তা দখল করে থাকা হকারদের আল্টিমেটাম

ধর্মতলার পর এবার পার্ক স্ট্রিট খালি করার নির্দেশ রাজ্যের পুরমন্ত্রী অগ্রিমিত্রা পালের। গতকাল শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, ধর্মতলা খালি করতে হবে। যে সমস্ত দোকান বসে রয়েছে সেগুলিকে অবিলম্বে তুলতে হবে। তবে আজ পুরমন্ত্রী আগামী দুই দিনের মধ্যেই পার্ক স্ট্রীট খালি করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, খালি করা হবে সমস্ত ফুটপাত। রাস্তার সৌন্দর্য ফেরানো হবে। কোনও হকার থাকবে না। পার্ক স্ট্রিট কলকাতার জানলা। সেটাকে সুন্দর করে আবারও সাজানো হবে। লাইট লাগানো হবে। সুন্দর করে ডেভেলপমেন্ট হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) নদীয়ায় জোড়া হত্যাকাণ্ডে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ ৩

স্বাধীনতা দিবসের রাতেই নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছে এক কংগ্রেস কর্মী বাবা এবং তাঁর ছেলের। জানা যাচ্ছে, নদীয়ার নকশীপাড়া এলাকায় কংগ্রেসের জেলা সহ সভাপতি আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ানকে গুলি করার পর কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। তবে সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী সহ মোট ৩ জন। হ্যাঁ, তৃণমূলের হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এই ঘটনার সঙ্গে জড়িত বলেই অভিযোগ। এমনকি তাঁর স্বামী জেল থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডল কাণ্ডে এবার গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। শনিবার পুলিশ সায়গলের ফ্ল্যাটে প্রায় ১৬ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে। তল্লাশিতে ১৩ লক্ষ টাকার কাছাকাছি নগদ টাকা, শতাধিক জমির কাগজপত্র, সোনা এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, টুলু মণ্ডলের ডিয়ারসিআর জালিয়াতের ঘটনায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন যুক্ত ছিলেন। এমনকি বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ডুপ্লিকেট কার্বন রিসিভ বানিয়ে জালিয়াতি করে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিত বলেই অভিযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) শিয়ালদা-বারাসাত এসি লোকালের রুট পরিবর্তন

এবার শিয়ালদা এসি লোকালের রুট বাড়াল পূর্ব রেল। আগামী ২০ আগস্ট থেকে অতিরিক্ত রুটে চলবে বারাসাত এসি লোকাল। জানা যাচ্ছে, ৩৩৪৪৯ এসি লোকালের রুট সম্প্রসারণ করে আগামী ২০ আগস্ট থেকে এই ট্রেনটি শিয়ালদা থেকে বনগাঁ পর্যন্ত চলবে। শিয়ালদা থেকে সকাল ১০:৩৩ মিনিটে ছেড়ে বারাসাত পৌঁছবে ১১:১৪ মিনিটে। তারপর বারাসাত থেকে ১১:১৮ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছবে ১২:৩৩ মিনিট নাগাদ। এরপর ট্রেন নম্বর ৩৩৪৪২ ডাউন বারাসাত-শিয়ালদা এসি লোকাল বনগাঁ স্টেশন থেকে দুপুর ১২:৩৫ মিনিটে ছেড়ে শিয়ালদাতে পৌঁছবে দুপুর ২:২৫ মিনিটে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

রামপুরহাটের পাঁচবারের প্রাক্তন বিধায়ক আশিস ব্যানার্জীর মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য রাজনীতিতে। শুধু বিধায়ক নন, বরং তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকারের পাশাপাশি তৃণমূল আমলে একাধিকবার মন্ত্রী হয়েছেন। রাজ্যে পালাবদলের পর তাঁর উপর হুমকি দেওয়া হয়। সকালে বিধায়কের নিজস্ব বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি তাঁর মৃত্যুর জন্য কোনও ব্যক্তিকে দায়ী করেননি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment