প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপের চোখরাঙানিতে টানা বৃষ্টিতে রীতিমত নাকাল অবস্থা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। যদিও উত্তরবঙ্গেও (North Bengal) প্রায় একই অবস্থা। একটা নিম্নচাপ কাটতে না কাটতেই আরও এক নিম্নচাপে জর্জরিত বঙ্গবাসী। তবে আগামীকাল (Weather Tomorrow), বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলে বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। সঙ্গে উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও মিলল একাধিক ইঙ্গিত।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আগামীকাল সকাল থেকেই কলকাতায় কখনও দেখা যাবে মেঘলা আকাশ, তো কখনও আবার দেখা যাবে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কারণ নিম্নচাপের কেন্দ্র অনেকটা পশ্চিমে সরে হয়েছে। তবে দফায় দফায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। তাই রাস্তায় বেরোনোর ক্ষেত্রে আচমকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের বিষয়টি মাথায় রাখা প্রয়োজন। এবং অবশ্যই ছাতা অথবা রেইনকোর্ট ব্যবহার করুন।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
যেহেতু বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশ এবং ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। তাই আপাতত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মেঘ কাটবে। এবং দেখা মিলতে পারে কড়া রোদেরও। ফলে টানা বৃষ্টির কারণে যে দুর্ভোগ তৈরি হয়েছে, তা থেকে ধীরে ধীরে স্বস্তি মিলবে।
লাল সতর্কবার্তা জারি কোন কোন জেলায়?
আপাতত নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে সেই কারণে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে। তাই আপাতত কোনো জেলায় লাল সতর্কতা নেই।
বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীটা সহ বেশ কয়েকটি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Capital City Forecast for Seven Days.
Dated- 18.08.2026 pic.twitter.com/QmuWuJYTF5— IMD Kolkata (@ImdKolkata) August 18, 2026
আরও পড়ুন: ওষুধে ছাড় মিলবে ৮০%, স্টেন্টেও থাকবে বড় ছাড়…অমৃত ফার্মেসি নিয়ে বিশেষ ভাবনা সরকারের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা উন্নতি হলেও উত্তরবঙ্গে এখনই দুর্যোগ কাটছে না। সক্রিয় মৌসুমি অক্ষরেখা জেরে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।