=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যাঙ্কে ৮,৪৫২ কোটির ৯৩% ফিক্সড ডিপোজিটে, পিএম কেয়ার্স ফান্ডের হিসেব দিল সরকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রশ্ন ছিল, করোনা মহামারীর সময় ত্রাণ তহবিল পিএম কেয়ার্সে (PM CARES Fund) মোট কত অর্থ রয়েছে তার হিসেব কেন দিচ্ছে না সরকার (Central Government)? করোনাকালের ওই ত্রাণ তহবিল নিয়ে নানান তত্ত্ব খাড়া করেছিলেন বিরোধীরা। আর সেসবের পরই এবার নির্দিষ্ট নিয়ম মেনেই বর্তমানে ওই ফান্ডে ঠিক কত অর্থ রয়েছে তার হিসেব দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। PM CARES ফান্ডের অডিট রিপোর্ট প্রকাশ্যে এনেছে কেন্দ্র সরকার। মূলত 2024-25 আর্থিক বছরের ওই অডিট রিপোর্ট নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে PM CARES। সেখানে দেখানো হয়েছে, সরকারের ওই ফান্ডে এই মুহূর্তে 8 হাজার 452 কোটি টাকা জমা আছে।

পি এম কেয়ার্স নিয়ে প্রকাশ্যে এল বড় রিপোর্ট

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, করোনাকালে যে পরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছিল তার একটা বড় অংশ নানান কাজে খরচ হয়ে গিয়েছে। বাকি যে অর্থ ওই ফান্ডে জমা ছিল তার 93 শতাংশই ফিক্সড ডিপোজিট হিসেবে বিভিন্ন ব্যাঙ্কে গচ্ছিত রেখেছিল সরকার। এছাড়া বাকি কিছু টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখা হয়েছিল। সেইসব তথ্য দিয়েই কেন্দ্রীয় সরকারের অডিট রিপোর্টে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, 2025 সালের মার্চ মাস পর্যন্ত হিসেব অনুযায়ী, প্রধানমন্ত্রীর ওই ত্রাণ তহবিলে 8 হাজার 452 কোটি টাকা জমা রয়েছে।

রিপোর্ট বলছে, এই 8 হাজার 452 কোটি টাকার মধ্যে 7 হাজার 846 কোটি টাকা সরকার ফিক্সড ডিপোজিটে রেখেছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রধানমন্ত্রীর এই ত্রাণ তহবিল থেকে সরকারের খরচের অঙ্ক অনেকটাই কম। এর আগের আর্থিক বছর অর্থাৎ 2024-25 এ ওই তহবিল থেকে মাত্র 87 লাখ 85 হাজার টাকা খরচ করেছিল সরকার। এছাড়াও, DRDO, NHAI এর মতো সংস্থাগুলিকে অনুদান হিসেবে যে অর্থ দেওয়া হয়েছে সেটাও খুব একটা বেশি নয়।

আরও পড়ুন: বিরল ক্যান্সারে মৃত্যু অশোকনগরের পায়েলের, অধরা থেকে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন

দেখা যাচ্ছে, DRDO এর মতো সংস্থাগুলিকে অনুদান হিসেবে যে অর্থ দেওয়া হয়েছিল তার থেকে আবার 324 কোটি টাকা সরকারের ফান্ডেই ফিরে এসেছে। এক কথায় বলাই যায়, বিভিন্ন সংস্থা সহ অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন বুঝে অর্থ খরচ করলেও মোট তহবিলের তুলনায় সেই ব্যয় অনেকটাই কম। তবে জানিয়ে রাখা ভাল, করোনা মহামারীর কঠিন সময় বিভিন্ন উৎস থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যে অর্থ জমা পড়েছিল সেটা এতটা বাড়তো না যদি না কেন্দ্রীয় সরকার বিভিন্ন উপায় ফিক্স ডিপোজিট সহ অন্যান্য স্কিমে বিনিয়োগ করতো। অর্থাৎ কেন্দ্রের হাত ধরেই তহবিলে থাকা অর্থের পরিমাণ দিন দিন বাড়ছে।

Leave a Comment