‘ভারতীয়দের আপ্যায়ন করে পাকিস্তানিদের হোটেল থেকে তাড়িয়েছে UAE!’ কান্না জুড়ল পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার সংযুক্ত আরব আমিরশাহীর (United Arab Emirates) বিরুদ্ধে কঠিন অভিযোগ তুলল পাকিস্তান (Pakistan)! পাকিস্তানের সাংসদ তথা প্রাক্তন স্পিকার আসাদ কায়সার বলেন, ইরান যুদ্ধ চলাকালীন পাকিস্তানের হোটেল থেকে তাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। শুধু তাই নয়, পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে তিনি আরও বলেন, পাকিস্তানিদের সাথে UAE অত্যন্ত দুর্ব্যবহার হয়েছে। পাকিস্তানের নাগরিকদের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে ভারতীয়দের সাথে সু-আচরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী, এমনটাই দাবি ওই পাকিস্তানি সাংসদের (Pakistan UAE Tension)।

বড় অভিযোগ পাকিস্তানি সাংসদের

সম্প্রতি, পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন পাক সাংসদ কায়সার। তিনি বলেন, আমেরিকা এবং ইরানের যুদ্ধে পাকিস্তান ইতিবাচক ভূমিকা পালন করেছিল। কিন্তু তা সত্ত্বেও ঠিক সেই সময় পাকিস্তানিদের সাথে দুর্ব্যবহার করেছে UAE কর্তৃপক্ষ। পাকিস্তানি সাংসদের কথায়, “সংযুক্ত আরব আমিরশাহীর সাথে আমাদের খুব ভাল সম্পর্ক আছে। কিন্তু আমেরিকা এবং ইরানের যুদ্ধের সময় তারা একেবারেই ভাল ব্যবহার করেন। যুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছিল। তাতে আমরা খুব হতাশ হয়ে ছিলাম।”

এদিন সংসদে দাঁড়িয়ে ওই পাকিস্তানি সাংসদ তথা প্রাক্তন স্পিকার আরও জানান, “পাকিস্তানিদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছে। আমাদের ফ্লাইটগুলি বাতিল করে দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী হোটেল গুলিতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়নি। অনেককেই সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এয়ারপোর্টগুলিতে ঘোষণা করা হচ্ছিল, শুধুমাত্র আমেরিকা এবং ভারতীয় পাসপোর্টধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আমি নিজেই এই ঘটনার বিরোধিতা করেছিলাম। এমন ঘটনায় আমরা সত্যিই দুঃখিত।”

 

আরও পড়ুন: ৩৩ শিল্প ইউনিটকে জমি দিচ্ছে রাজ্য, হবে প্রায় ৭০ হাজার জনের কর্মসংস্থান

এদিন সংসদে দাঁড়িয়ে কায়সার শেষে এও বলেও, “আমি এই বিষয়টা নিয়ে বেশি কিছু বলতে চাই না। এটা কূটনৈতিক বিষয়। তবে আমার মনে হয়, পাকিস্তানিদের প্রতি তাঁদের মনোভাব একেবারেই ভাল ছিল না। তাঁরা আমাদের সম্পর্কে ভাল মনোভাব পোষন করে না। আমাদের দেশের উচিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাঁদের সাথে সম্পর্ক আরও জোরদার করা। কূটনৈতিক ক্ষেত্রকে আরও উন্নত করা!” এক কথায়, পাক সাংসদদের অভিযোগ ভারতীয়দের সুবিধা দিয়ে পাকিস্তানিদের একেবারে তাড়িয়ে দিয়েছে UAE!

1 thought on “‘ভারতীয়দের আপ্যায়ন করে পাকিস্তানিদের হোটেল থেকে তাড়িয়েছে UAE!’ কান্না জুড়ল পাকিস্তান”

  1. [324]tk222 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,tk222 অফিসিয়াল লগইন করে সেরা অনলাইন স্লট গেমের নিয়ম জানুন এবং দ্রুত বিকাশ পেমেন্ট সুবিধা উপভোগ করুন। আজই অ্যাপ ডাউনলোড করে খেলা শুরু করুন। visit: tk222

    Reply

Leave a Comment