=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে ৯০ দেশের ৭০০ কোম্পানি, সাজছে তিলোত্তমা

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতায় (Kolkata) অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ আন্তর্জাতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সহ আনুমানিক ৯০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই শহরতলির বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করতে শুরু করেছেন পূর্ত দফতরের আধিকারিকরা। পাশাপাশি বুকিং শুরু হয়েছে শহরের একাধিক হোটেল। জানা গিয়েছে আগামী বছরের জানুয়ারি মাসে কলকাতার বুকে হবে এই বিশেষ অনুষ্ঠান।

কলকাতার বুকে বিশেষ অনুষ্ঠান

আগামী জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের মিশন ইন্ডিয়া এনার্জি উইকের আয়োজন করা হচ্ছে কলকাতায়। এতদিন পর্যন্ত বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই ইত্যাদি শহরে হত এই অনুষ্ঠান। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানের ভেন্যু হিসেবে কলকাতাকেই বেছে নিয়েছেন। আনুমানিক ৯০টি দেশের জনপ্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। এমনকি প্রায় ৭০০টির বেশি তেল কোম্পানির মালিকরাও থাকবেন এই অনুষ্ঠানে। ভবিষ্যতের জন্য জ্বালানি নিরাপত্তা, শক্তি উৎস ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলেই খবর। এমনকি সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের উচ্চপদস্থ সব নেতা-নেত্রীরা।

ইতিমধ্যেই শুরু হয়েছে শহরজুড়ে হোটেল বুকিংয়ের তোড়জোড়। আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ অনুষ্ঠান। সেখানে সৌদি আরব, কাতার সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এমনকি প্রত্যেকটি তেল কোম্পানি থেকে শুরু করে অন্যান্য জন প্রতিনিধিদের জন্য আলাদা আলাদা জোনের বন্দোবস্ত করা হবে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে ভারতে বিভিন্ন সংস্থা বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করতে পারে বলেও মনে করা হচ্ছে। এতে জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য খাতে আরও উন্নত হবে ভারত।

আরও পড়ুন: অফিস চালানোর টাকা নেই, আর্থিক সংকটে হাইকোর্টের কমিটিকে চিঠি দেবে মমতার তৃণমূল

তবে অনুষ্ঠানের এখনও তিন থেকে চার মাস বাকি থাকা সত্ত্বেও এখন থেকেই শুরু হয়েছে তোড়জোড়। শহরের একাধিক রাস্তা ঢেলে সাজানো হচ্ছে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই যাতে কলকাতার নামিদামি হোটেলগুলিতে অতিথিরা থাকতে পারেন তার বন্দোবস্ত করা হচ্ছে। সেই কারণেই শুরু হয়েছে হোটেল বুকিং। এমনকি পূর্ত দফতরের আধিকারিকরা আজ থেকেই গোটা শহর পরিদর্শন করছেন, যাতে আপ্যায়নের ক্ষেত্রে কোনও রকম ত্রুটি না থাকে।

Leave a Comment