=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, মঙ্গলেও একাধিক জেলায় হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ভাদ্র মাস পরে গেলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। দিন রাত হয়েই চলেছে বৃষ্টি (Rain), এমনকি সপ্তাহের শুরুতেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে ব্যস্ততার মাঝে এই দুর্যোগ যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যা তৈরি করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গেও (North Bengal) এমন বৃষ্টি দুর্যোগ বজায় থাকবে। তাই কোনো পরিকল্পনা থাকলে একনজরে দেখে নিন আগামীকালের আবহাওয়া আপডেট।

আজকের আবহাওয়া – https://indiahood.in/weather/

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলে অবস্থান করেছে। এবং এটি ঝুঁকে রয়েছে দক্ষিণ দিকে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা রয়েছে অমৃতসর থেকে শাহজাহানপুর হয়ে ডালটনগঞ্জ পর্যন্ত। আর এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে উত্তর থেকে দক্ষিণ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে তবে মাঝেমধ্যে রোদের ঝলক বেশ অনুভূত হবে। ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এছাড়াও বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

আগামীকালের আবহাওয়া – https://indiahood.in/weather-tomorrow/

বুধবার কোন কোন জেলায় হলুদ সতর্কতা

আগামী বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সাত জেলায়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হবে ভারী বৃষ্টি। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

আরও পড়ুন: থাকবে না খানাখন্দ, পুজোর আগে গ্রামীণ সড়ক উন্নয়নে ২০৫০ কোটি বরাদ্দ নবান্নর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দুমকা বাতাস বইতে পারে দু এক জায়গায়। অর্থাৎ উত্তর ও দক্ষিণে জমিয়ে নামবে বৃষ্টি।

Leave a Comment