ভারতের বন্ধু দেশের মাটির নিচে মিলল গুপ্তধন, আয় হবে কয়েকশো কোটি ডলার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বন্ধু দেশ ইরান (Iran)। একথা বলতে একটুও কুণ্ঠা বোধ করা চলে না। এবার সেই দেশেই মিলল গুপ্তধন (Hidden Treasure)। জানা যাচ্ছে, তেহরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে মাটির নিচে 7.5 ট্রিলিয়ন ঘনফুটেরও বেশি প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। এ প্রসঙ্গে, ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, এই আবিষ্কারের ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। ঘরে আসবে কয়েক শো কোটি ডলার। উল্লেখযোগ্য বিষয়, ইরানে এই বিপুল প্রাকৃতিক গ্যাস বা গুপ্তধনের সন্ধান মিলল এমন সময়ে, যখন দেশটির উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে আমেরিকা।

15 বছরের গ্যাসের যোগান পেয়ে গেল ইরান

ইরানের কয়েকজন সরকারি কর্মকর্তার দাবি, ফার্স প্রদেশে যে বিপুল প্রাকৃতিক গ্যাসের ভান্ডার পাওয়া গিয়েছে, সেখান থেকে 5.7 ট্রিলিয়ন ঘনফুট পর্যন্ত প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা সম্ভব। যা দেশটির মোট রিজার্ভের প্রায় 73 শতাংশের কাছাকাছি। ইরানের তেলমন্ত্রী একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে বিপুল গ্যাসের ভান্ডার পাওয়া গেল তা আগামী 15 বছরের যোগান দিতে পারবে। সবচেয়ে বড় কথা, ইরানের বিজ্ঞানীরা এই প্রাকৃতিক গ্যাসকে সুইট গ্যাস হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ এই গ্যাস উত্তোলন করে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বেশি খরচ হবে না।

ইরানের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশে প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি গ্যাস কনডেনসেটও মিলেছে। দেশটির বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করা গেলে দেশের অর্থনীতি অনেকটাই উন্নত হবে। পাশাপাশি গ্যাসের বিপুল চাহিদা মিটবে সহজেই। তবে বিশেষজ্ঞ মহলের অনেকই মনে করছেন, বিপুল পরিমাণ গ্যাসের ভান্ডার খুঁজে পেলেও সেখান থেকে এখনই এত সহজে উত্তোলন প্রক্রিয়া শুরু করতে পারবে না তেহরান।

 

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় ‘রেট চার্ট’ পেশ! নেওয়া হত লাখ লাখ টাকা, চার্জশিট ED-র

বলাই বাহুল্য, বিপুল প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য প্রথমে কূপ খনন এবং পরবর্তীতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও অন্যান্য আনুষঙ্গিক পরিকাঠামো তৈরি করার জন্য একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। তার উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং ওই নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘদিন ধরে বিরাজ করা উত্তেজনার কারণে এত সহজে প্রাকৃতিক গ্যাস তুলতে পারবে না তেহরান। তাছাড়াও সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইজরায়েলের সাথে সংঘাতের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের বিভিন্ন তেল ক্ষেত্র। সেগুলিই বর্তমানে মেরামতির কাজ করছে তারা। কাজেই আমেরিকার নজর এড়িয়ে এখনই ওই বিপুল প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারবে না ইরান।

Leave a Comment