=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ফের ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: এক নিম্নচাপ যেতে না যেতেই উদয় হচ্ছে আরেক নিম্নচাপের। এদিকে হাতে কলমে বর্ষা বিদায় নিলেও এখনও উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েই চলেছে। তার সঙ্গে আবার জোট বেঁধেছে বঙ্গোপসাগরের উপর আরেক নিম্নচাপ। তাই আগামীকালও (Weather Tomorrow) দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই বাইরে কোথাও বেরোনোর পরিকল্পনা থাকলে অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সরে এখন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকাতে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা জম্মু থেকে দেহরাদুন এবং বারাণসী হয়ে নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর তাতেই দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টির সম্ভাবনা। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

আজকের আবহাওয়া – https://indiahood.in/weather/

কলকাতায় আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। তবে মাঝে মধ্যে রোদের ঝলক দেখা যাবে। কলকাতায় দুপুরের পর থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বৃষ্টি হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ব্যাপক অস্বস্তি বজায় থাকতে পারে। অন্যদিকে আবার বৃষ্টির জেরে শহরের নিচু এলাকাগুলিতে সাময়িক জল জমার আশঙ্কাও রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আগামীকালের আবহাওয়া – https://indiahood.in/weather-tomorrow/

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে নিহত কয়েকদিন ধরেই সকাল থেকে দফায় দফায় হয়েই চলেছে বৃষ্টি। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এছাড়াও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায়। তাই খুব জরুরি দরকার না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ভুয়ো শংসাপত্র দিয়েই বিদেশে ৫৫৫ কোটি পাচার, বিরাট কীর্তি কলকাতার ভাই-বোনের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সপ্তাহান্তে অবশ্য বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

Leave a Comment