অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি ভারতী এয়ারটেল (Bharti Airtel) তাদের প্রিপেইড প্ল্যানগুলোতে (Airtel Prepaid Plan) এনেছে বড়সড় পরিবর্তন। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটি ইতিমধ্যেই তাদের জনপ্রিয় ২৯৯ টাকার প্ল্যান সহ বেশ কিছু পুরোনো রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। কিন্তু কম দামে দীর্ঘমেয়াদী ভ্যালিডিটি প্রত্যাশা করেন, এমন অনেক ইউজারই রয়েছেন। এয়ারটেলের এই পদক্ষেপ সেইসব ব্যবহারকারীদের উদ্বেগ বাড়িয়েছে। তবে, সংস্থাটির বর্তমান তালিকায় তিনটি এমন প্ল্যান রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ভালো বিকল্প হতে পারে। ৪৬৯ টাকা, ৪৮৯ টাকা এবং ৫৪৮ টাকার এই রিচার্জ প্ল্যানগুলি এখন কোম্পানির ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। আসুন ওই তিন প্ল্যানের সুবিধাগুলো সর্ম্পকে জেনে নেওয়া যাক।
এয়ারটেলের ৪৬৯ টাকার প্ল্যানের সুবিধাগুলি
এই তালিকায় থাকা প্ল্যানগুলির মধ্যে ৪৬৯ টাকার প্ল্যানটি সবচেয়ে সস্তা বিকল্প। এতে ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সাথে ৯০০টি এসএমএস পাঠানোর সুযোগ পাবেন। তবে, এতে মিলবে না কোনও মোবাইল ডেটা। তাই, যে সমস্ত ব্যবহারকারীরা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন, তাদের আলাদা করে ডেটা প্যাক নিতে হবে। এই প্ল্যানটি সেই সমস্ত ইউজারদের জন্য উপযুক্ত, যারা মূলত তাদের নম্বরটি চালু রাখার জন্য রিচার্জ করতে চান এবং যাদের মোবাইল ডেটার প্রয়োজন হয় না।
আরও পড়ুন: ভারতের এই গ্রামে চারিদিকে বিরাজ করে বিষধর সাপ, নাম জানেন?
৪৮৯ টাকার প্ল্যানের সুবিধাগুলি
এয়ারটেলের ৪৮৯ টাকার প্ল্যানে ৬ জিবি ডেটা এবং ৭৭ দিনের ভ্যালিডিটি মিলবে। এছাড়াও এতে আনলিমিটেড লোকাল, এসটিডি, রোমিং কল ও ৬০০টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। যেসমস্ত ইউজারের প্রতিদিন বেশি ডেটার প্রয়োজন হয় না এবং যারা মাসে মাসে রিচার্জের ঝামেলা এড়াতে চান তাদের জন্য এই প্ল্যানটি উপযোগী হতে পারে। এই রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ মেয়াদ জুড়ে প্রয়োজন অনুযায়ী ৬ জিবি ডেটা ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: সপ্তাহে দু’দিন সরকারি আধিকারিকরা শুনবেন মানুষের অভাব-অভিযোগ, দিন ও সময় স্থির করল নবান্ন
৫৪৮ টাকার প্ল্যানের সুবিধাগুলি
৫৪৮ টাকার প্ল্যানটির বৈধতা ৮৪ দিন। এই প্ল্যান রিচার্জ করলে মিলবে ৭ জিবি ডেটা, আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলিং এবং ৯০০টি এসএমএস। ৪৮৯ টাকার প্ল্যানের চেয়ে এই প্ল্যানের দাম ৫৯ টাকা বেশি, তবে তার বদলে এতে ১ জিবি বেশি ডেটা এবং ৭ দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। তাই, যাদের নিয়মিত ব্যবহারের জন্য সামান্য বেশি ডেটার প্রয়োজন, তাদের জন্য এই বিকল্পটি উপযুক্ত হবে।
আরও পড়ুনঃ অষ্টম শ্রেণিতে হারান দৃষ্টিশক্তি, নোট সংগ্রহ করে পড়ান মা, UPSC ক্র্যাক করে ছেলে আজ IAS
উল্লেখ্য, যদি কম খরচে দীর্ঘ সময়ের জন্য ফোন নম্বর সচল রাখতে চান এবং মূলত ফোন কল করারই প্রয়োজন হয়, তাহলে ৪৬৯ টাকার প্ল্যানটি সবচেয়ে ভালো অপশন। আর যদি কম ডেটার সাথে দীর্ঘ ভ্যালিডিটির প্রয়োজন হয়, তবে ৪৮৯ টাকার প্ল্যানটি সেরা বিকল্প। তবে, যদি ৮৪ দিনের মেয়াদ সহ আরও কিছুটা বেশি ডেটার দরকার হয়, তবে ৫৪৮ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন।