=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৭০০০-র বদলে ২১,০০০ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? বোনাস নিয়ে বড় আপডেট

সহেলি মিত্র, কলকাতাঃ রাখি বন্ধনের সঙ্গে দেশে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। এবার সামনে উৎসবের টানা লম্বা লাইন রয়েছে। গণেশ পুজো, দুর্গাপুজো, দশহরা, দিওয়ালি ইত্যাদি। এদিকে আসন্ন দশহরা উৎসবের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশাল বোনাসের (Bonus) সম্ভাবনা নিয়ে আলোচনা পুরোদমে চলছে বলে খবর। ডিএ তো রয়েইছেই, এর পাশাপাশি কর্মীরা বিরাট অঙ্কের বোনাস পেতে পারেন বলে শোনা যাচ্ছে।

দশহেরাতে বিরাট বোনাস পাবেন সরকারি কর্মীরা?

ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেড ইউনিয়নস (এনসি-জেসিএম) কেন্দ্রীয় সরকারকে বোনাসের বর্তমান সর্বোচ্চ সীমা ব্যাপকভাবে সংশোধন করার জন্য অনুরোধ করেছে বলে খবর। বর্তমান বোনাসের সীমা সর্বোচ্চ মাত্র ৭,০০০ টাকা। যদিও এনসি-জেসিএম বোনাস পাওয়ার যোগ্যতার সর্বোচ্চ সীমা ২১,০০০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুনঃ মুসলিম ছাত্রীদের ফ্রি টিউশনের ঘোষণা তামিলনাড়ু সরকারের, বছরে মিলবে ২০০০ টাকাও

শ্রম মন্ত্রক কর্তৃক সম্প্রতি বোনাস পাওয়ার যোগ্যতার বেতনসীমা ২১,০০০ টাকায় সংশোধন করার পরিপ্রেক্ষিতে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। কর্মচারী ইউনিয়নগুলির প্রতিনিধিরাও ১১ই মে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় পরিষদের বৈঠকে এই বিষয়টি সরকারের নজরে এনেছিলেন। অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশনের জাতীয় সভাপতি মনজিৎ সিং প্যাটেল বলেছেন যে, ১০ বছরেরও বেশি সময় পরেও কর্মচারীরা এখনও উৎপাদনশীলতা-বহির্ভূত বোনাস হিসেবে মাত্র ৬,৯০৮ টাকা পাচ্ছেন। বর্তমানে, কর্মচারীদের বোনাস বেসরকারি খাতের পুরোনো হার ৭,০০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে সরকার কর্তৃক নির্ধারিত ন্যূনতম দৈনিক মজুরির গড় হারের (৭৮৩ টাকা থেকে ১,০৩৫ টাকা পর্যন্ত) ভিত্তিতে কর্মচারীরা প্রকৃতপক্ষে ২৭,৬৯৪ টাকা পর্যন্ত বোনাস পাবেন।

কী করবে সরকার?

শ্রম মন্ত্রকের নির্দেশের ভিত্তিতে উৎসব বোনাসের সীমা সংশোধনের বিষয়ে কেন্দ্রীয় সরকার যদি ইতিবাচক সিদ্ধান্ত নেয়, তাহলে লক্ষ লক্ষ নন-গেজেটেড এবং ‘সি’ গ্রুপের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ব্যাপকভাবে আর্থিকভাবে লাভবান হবেন। তবে, এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আদৌ কি বোনাসের অঙ্ক বৃদ্ধি করবেন? তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment