=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“বাধ্যতামূলক নয়” ইথানল নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সমস্ত পেট্রোল পাম্পে পেট্রোলে ঠিক কত পরিমাণ ইথানল (Ethanol) মেশানো হচ্ছে সেই সংক্রান্ত তথ্য ফুয়েল মেশিনের গায়ে লিখে রাখতে হবে! এমন দাবিতেই মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court Of India) । সেই মতোই, দেশের শীর্ষ আদালতও যেন প্রত্যেকটি পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে ইথানলের তথ্য দেওয়ার নির্দেশ দেয় সেই অর্জিও জানানো হয়েছিল। এই আবেদন করেছিলেন নরেন্দ্রকুমার গোস্বামী। এবার তাঁর ইথানল সংক্রান্ত আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।

ইথানল নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সোমবার, আবেদনকারী নরেন্দ্রকুমার গোস্বামীর মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দরেশ ও পিবি ভারালের বেঞ্চে। শুনানি চলাকালীন আইনজীবী নরেন্দ্রকুমার দেশের সমস্ত পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের সাথে ঠিক কতটা পরিমাণ ইথানল মেশানো হচ্ছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য মেশিনের গায়ে প্রদর্শনের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। একই সাথে দেশের শীর্ষ আদালতের কাছেও আবেদন জানানো হয়েছিল যাতে সুপ্রিম কোর্টও এই সংক্রান্ত নির্দেশ দেয়।

এদিন সমস্ত সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ইথানল সংক্রান্ত যাবতীয় তথ্য ফুয়েল মেশিনের গায়ে আলাদা করে লিখে রাখা বাধ্যতামূলক নয়! তাই এই আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। তবে দেশের শীর্ষ আদালত ওই আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি চাইলে এই মামলা নিয়ে সংশ্লিষ্ট হাইকোর্টে যেতে পারেন। তবে এ বিষয়ে নতুন করে এখনই আর কিছু শুনতে চায় না সুপ্রিম কোর্ট!

 

আরও পড়ুন: সেপ্টেম্বর আসার আগেই নন্দীগ্রাম থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, দেশের প্রত্যেক পেট্রোল পাম্পে কোন জ্বালানি বিক্রি করা হচ্ছে এবং তাতে ঠিক কতটা ইথানল মেশানো হচ্ছে তা জানার অধিকার প্রত্যেক গ্রাহকের রয়েছে। তাই এই সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকার যাতে প্রয়োজনীয় নির্দেশ দেয় সে জন্যই আবেদন জানিয়েছিলেন তিনি।

Leave a Comment