=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“অভিষেক ব্যানার্জি আমাদের দেশের একমাত্র যুবরাজ..!” বড় বার্তা অগ্নিমিত্রা পালের

সৌভিক মুখার্জী, কলকাতা: “হতে পারেন আপনি আমাদের যুবরাজ, আমাদের একটাই যুবরাজ আছে।” এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে বড় কথা শোনালেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আসলে ক্যামাক স্ট্রিটে অভিষেকের পার্টি অফিসে সম্প্রতি পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেখানকার বিলবোর্ড জোরপূর্বক খুলে দেন বলেই দাবি করেন তৃণমূল সাংসদ। এমনকি বিলবোর্ড কাণ্ডে এফআইআর দায়ের হওয়ায় আজ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য অগ্নিমিত্রার

এদিন ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ড নিয়ে অভিষেকের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আপনি যদি চিৎকার করেন, পুলিশকে ধাক্কা দেন, পুলিশকে মারধর করেন, কর্পোরেশনের লোকদেরকে অপমান করেছেন, করলেই যে আপনি পার পেয়ে যাবেন তা নয়… বিকজ ইউ আর অভিষেক ব্যানার্জি। হতে পারে আপনি আমাদের যুবরাজ… আমাদের রাজ্যে একটাই যুবরাজ আছে! সেটা আপনি। কিন্তু আপনার কথা মতো তো রাজ্য চলবে না। যেভাবে আপনারা চালিয়েছেন, সেটা চলবে না। সুতরাং আজকে পুলিশ ডেকেছে, সে যে দলেরই হোক, আইন না মানলে অন্য স্টেপ নেওয়া হবে।”

এদিকে অভিষেকের থানায় হাজিরা দেওয়া নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন। মাথা উঁচু করে গেছেন। টার্গেট করে ওখানকার পার্টি অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হ্যারাস করা হয়েছে। এদিক-ওদিক বড় বড় অগ্নিকাণ্ড ঘটে যাচ্ছে। গতকাল শিয়ালদা স্টেশনেও অগ্নিকাণ্ড হয়েছে। আর এরা যাচ্ছে অভিষেককে ডিস্টার্ব করার জন্য আমাদের পার্টি অফিসে। জোর করে দেখাবার চেষ্টা হচ্ছে যে ফায়ার অ্যালার্ম বাজছে না। আর সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে উঠছে। দেখাবার চেষ্টা করছে জল কাজ করছে না। সঙ্গে সঙ্গে সেটাও কাজ করছে…!”

আরও পড়ুন: ৩০০০ নয়, পুজোর আগে মহিলারা মাসে পাবেন ৫০০০ টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে আচমকা পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে হাজির হন। তাদের দাবি, ওই কার্যালয়ের বিলবোর্ডটি অবৈধভাবে লাগানো, সেটিকে অবিলম্বে খুলতে হবে। প্রথমে তৃণমূল সাংসদের সঙ্গে বাকবিতণ্ডা হলেও পরে জোরপূর্বক তা খুলে দেওয়া হয় বলেই অভিযোগ অভিষেকের। এমনকি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে করা হয় মামলা। আজ অর্থাৎ মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিতে ডাকা হয়েছিল অভিষেককে। সেই সূত্রেই তিনি থানায় যান।”

Leave a Comment