=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়া থেকে বাদ রিঙ্কু সিং সহ ৮ জন প্লেয়ার, বিরাট সিদ্ধান্ত BCCI-র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম আফগানিস্তান (India Vs Afghanistan) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল ভারতীয় দল (Team India) ঘোষণা করেছে BCCI। আর সেই দলে বেশ কয়েকজন নামজাদা তারকা ক্রিকেটার ফিরলেও বাদ পড়েছেন জিম্বাবুয়ে সিরিজে খেলা 8 জন তরুণ তারকা। আচমকা আফগান সিরিজের জন্য একসাথে এতজন ক্রিকেটারকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতীয় নির্বাচন কমিটির দল নির্বাচন নিয়ে। কিন্তু ঠিক কাদের জাতীয় দল থেকে বাদ দিল বোর্ড?

কাদের টিম ইন্ডিয়া থেকে বাদ দিল BCCI?

আগামী 13 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আর সেই আসরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং হর্ষিত রানা থেকে শুরু করে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডিরা। আর এই সিনিয়র খেলোয়াড়রা ভারতীয় দলে কামব্যাক করায় জায়গা হারিয়েছেন তরুণ 8 জন খেলোয়াড়।

বলাই বাহুল্য, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া প্লেয়াররা এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করেছিলেন। সেই তালিকায় রয়েছেন, ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা থেকে শুরু করে অলরাউন্ডার সূর্যংশ শেডগে এবং হর্ষ দুবে। এছাড়াও ভক্তদের অবাক করে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রভসিমরান সিং এবং বিস্ফোরক ব্যাটসম্যান রিঙ্কু সিংকেও।

 

বোর্ডের একটি সূত্র বলছে, আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে এতদিন বিশ্রামে থাকা সিনিয়র প্লেয়ারদের খেলাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং নির্বাচন কমিটি। মূলত সে কারণেই তরুণ ক্রিকেটারদের আপাতত জাতীয় দল থেকে সরিয়ে বরুণ চক্রবর্তীর মতো ক্রিকেটারদের টিম ইন্ডিয়ায় ফিরিয়ে আনা হল। কিছু রিপোর্ট বলছে, আসলে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে একতরফা জয় নিশ্চিত করতে চাইছে BCCI।

আরও পড়ুন: এর আগেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি, ফিরেছিলেন একজনের কথায়!

এক নজরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং ও হর্ষিত রানা।

Leave a Comment