টাকা তোলা আরও খরচসাপেক্ষ, ১ অক্টোবর থেকে বদলাচ্ছে SBI-র ATM এর নিয়ম

সহেলি মিত্র, কলকাতা: SBI গ্রাহকদের জন্য রইল জরুরি খবর। আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্ক ATM -এর নিয়ম। আপনারও যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-তে সেভিংস বা স্যালারি অ্যাকাউন্ট থাকে, তাহলে জানিয়ে রাখি, সামনের মাস থেকে বড় পরিবর্তন আসছে যা আপনার খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে। এসবিআই সেভিংস অ্যাকাউন্ট হোল্ডার এবং স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার উভয়কেই নগদ টাকা তোলার জন্য বেশি চার্জ দিতে হবে।

১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে SBI ATM -র নিয়ম

তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে শাখাগুলির মাধ্যমে খোলা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট (BSBD ) অ্যাকাউন্টগুলিতে নতুন চার্জ প্রযোজ্য হবে। এই পরিবর্তনের অংশ হিসাবে, গ্রাহকরা এখন প্রতি মাসে চারটি বিনামূল্যে উইথড্রলের সুবিধা নিতে পারবেন, কিন্তু এই চারটি বিনামূল্যে লেনদেনের পর, প্রতিটি উইথড্রলের জন্য গ্রাহকেট ১৫ টাকা এবং তার সাথে জিএসটি প্রদান করতে হবে।

নতুন ফি শুধুমাত্র এক মাসে চারবারের বেশি নগদ টাকা তোলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর মানে হলো, যেসব গ্রাহক নিয়মিত এটিএম থেকে টাকা তোলেন, তাদের তোলা টাকার পরিমাণের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি চারটি এটিএম লেনদেন করেন, তাহলে পঞ্চমবার টাকা তোলার জন্য ১৫ টাকা + জিএসটি চার্জ করা হবে এবং এই ফি পরবর্তী সমস্ত লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

স্যালারি অ্যাকাউন্টের নিয়মেও বদল আসছে

ব্যাঙ্ক কিন্তু স্যালারি অ্যাকাউন্টের নিয়মের পরিবর্তন আনতে চলেছে। ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এই অ্যাকাউন্টগুলির জন্য মাসিক ফ্রি লেনদেনের সীমা অর্ধেক কমিয়ে আনা হচ্ছে। নতুন মাস থেকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্যালারি অ্যাকাউন্টধারীরা তাদের ডেবিট কার্ড ব্যবহার করে অন্যান্য ব্যাঙ্কের এটিএম এবং অটোমেটেড ডিপোজিট অ্যান্ড উইথড্রয়াল মেশিন (ADWM)-এ মাসে মাত্র পাঁচটি লেনদেন করতে পারবেন। আগে এই সীমা ছিল ১০টি ফ্রি লেনদেন।

আরও পড়ুনঃ প্রত্যেক পড়ুয়ার APAAR আইডি বানানো বাধ্যতামূলক, বড় ঘোষণা রাজ্য সরকারের

শুধু নগদ টাকা তোলাই নয়, বরং এটিএম-এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা, অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট পাওয়ার মতো অনার্থিক পরিষেবাগুলিও এর অন্তর্ভুক্ত হবে।

কত চার্জ দিতে হবে?

ব্যাংক কর্তৃক প্রদত্ত বিনামূল্যে এটিএম থেকে টাকা তোলার সীমার পর যদি কোনো টাকা তোলা হয়, তাহলে মাসের ষষ্ঠ লেনদেন থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রে প্রতি লেনদেনে ২৩ টাকা জিএসটি দিতে হবে, অপরদিকে বিনামূল্যে সীমার পর অ-আর্থিক লেনদেনের ক্ষেত্রে জিএসটি সহ ১১ টাকা দিতে হবে।

Leave a Comment