প্রত্যেক পড়ুয়ার APAAR আইডি বানানো বাধ্যতামূলক, বড় ঘোষণা রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল বদল। স্কুল শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় স্থায়ী অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি বা APAAR আইডি (APAAR ID) রাজ্যব্যাপী বাস্তবায়ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে বুধবার এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করে জানানো হয়েছে, এটি কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০ এর আওতায় ‘ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি’ উদ্যোগের অংশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা ১২ ভিজিটের একটি আধুনিক ডিজিটাল শিক্ষাগত পরিচয়পত্র পাবে।

পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক APAAR আইডি

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই APAAR আইডি শিক্ষার্থীদের সমস্ত শিক্ষাগত রেকর্ড নিরাপদে সংরক্ষণ করে রাখে। এমনকি এটি ডিজিলকার এবং অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের সঙ্গে যুক্ত থাকবে। এই ১২ ডিজিটের ইউনিক নম্বরের ভিতরেই শিক্ষার্থীদের প্রত্যেকটি মার্কশিট থেকে শুরু করে সার্টিফিকেট, ডিগ্রি, স্কলারশিপ এবং অন্যান্য তথ্য সহজে ডিজিটালভাবে সংরক্ষিত থাকে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন বা ক্রেডিট স্থানান্তর করা যায় এই আইডির মাধ্যমে।

মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে আজ এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের আধুনিক ও ডিজিটাল ক্ষমতাসম্পন্ন শিক্ষা ব্যবস্থার যাত্রার ক্ষেত্রে আজ নতুন অধ্যায়ের সূচনা হল। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্কুল প্রশাসনের সক্রিয় অংশগ্রহণে শিক্ষাকে আরও সহজ, স্বচ্ছ, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর করে তোলার দিকেই আমরা এগোচ্ছি। আজকের ডিজিটাল সক্ষম শিক্ষার্থী আগামীদিনের ভবিষ্যৎ।” এমনকি শিক্ষা মিশনের তরফে ১ সেপ্টেম্বর থেকে সব জেলা শিক্ষা আধিকারিকদের এই নির্দেশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের পার্টি অফিস থেকে প্রিজন ভ্যানে মালপত্র তুলে নিয়ে গেল পুলিশ

ইউডিআইএসই+ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের এই APAAR আইডি তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এমনকি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাওয়ার পর তা জেলাগুলিকে পাঠানো হবে বলেও জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে। বিশেষজ্ঞদের ধারণা, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সুবিধা সুনিশ্চিত করবে। তাই এখন রাজ্যের প্রত্যেক শিক্ষার্থীকেই এই ইউনিক APAAR আইডি বানানো বাধ্যতামূলক।

Leave a Comment