নিজের ৪৫.৭ কেজি ওজন হলেও তুললেন ১৪০ কেজি, দেশের হয়ে রূপো জয় বাংলার মেয়ের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওজন মাত্র 45.7 কেজি। তবে এই বাঙালি পাওয়ার লিফটার ডেডলিফটে তুলেছেন 140 কেজি ওজন (Powerlifting)। সেই সূত্রেই তৈরি হয়েছে নতুন ইতিহাস! হ্যাঁ, দক্ষিণ আফ্রিকায় আয়োজিত 2026 IPF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের 47 কেজির বিভাগে অংশ নিয়ে 140 কেজি ওজন তুলে ভারতের হয়ে রূপো জিতেছেন বাঙালি পাওয়ার লিফটার কেয়া ব্যানার্জী (Keya Banerji)। আর এই সাফল্যে পরিবারের পাশাপাশি দেশের মুখজ্জ্বল করলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা কেয়া।

মোট 280 কেজি ওজন তুললেন কেয়া ব্যানার্জী

দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের 47 কেজির বিভাগে পাওয়ার লিফটার হিসেবে নিজের ক্ষমতা দেখিয়েছেন বাংলার মেয়ে কেয়া। এই প্রতিযোগিতায় কেয়া ডেড লিফটে নিজের ওজনের তিন গুণেরও বেশি অর্থাৎ 140 কেজি তুললেও এই প্রতিযোগিতায় তিনটি ইভেন্ট মিলিয়ে 280 কেজি ওজন তুলেছেন বাংলার মেয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, 280 কেজি ওজন তোলা কেয়ার ওজন 46 কেজিও না।

বলাই বাহুল্য, মেয়ের এই সাফল্যে একেবারে আনন্দে আত্মহারা কেয়ার পরিবার। বাবা-মা থেকে শুরু করে আত্মীয় স্বজনরা প্রত্যেকেই কেয়া ব্যানার্জীর সাফল্যে আনন্দ ভাগ করে নিয়েছেন। যদিও এই সাফল্য রাতারাতি আসেনি। গত বছর অর্থাৎ 2025 সালের জাতীয় প্রতিযোগিতায় 47 কেজির বিভাগে মোট 257.5 কেজি ওজন তুলেছিলেন তিনি। মাত্র এক বছরের মধ্যেই তা বেড়ে দাঁড়ায় 287.5 কেজিতে। সেটা অবশ্য ছিল জাতীয় স্তরে। তবে এবার আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করলেন কেয়া। জিতে নিলেন রুপোর পদক।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: দ্বিতীয় সচিন তেন্ডুলকর পেতে চলেছে ভারত! বৈভবের ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা BCCI-র

প্রসঙ্গত, ওজন কম, চেহারা বিশালাকার না হলেও 45.7 কেজি ওজনের কেয়া প্রমাণ করে দিয়েছেন দীর্ঘ অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম থাকলে জীবনে সব কিছুই সম্ভব। সম্ভব তিন ইভেন্ট মিলিয়ে 280 কেজি ওজন তোলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে রুপোর পদক জিততে পেরে নিজেও বেশ উচ্ছ্বসিত কেয়া। তবে ভবিষ্যতে সোনার পদক জেতাটাই লক্ষ্য বাংলার এই কৃতি নারীর।

Leave a Comment