বিক্রম ব্যানার্জী কলকাতা: মানচিত্র প্রকাশ না ভারত বিরোধিতা? জাতিসংঘের তরফে ওয়ার্ড ম্যাপ (UN World Map) প্রকাশ করার পরই উঠছে এমন প্রশ্ন। তার কারণ, ওই মানচিত্রে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) এবং আকসাই চিনকে পৃথক অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। আর তাতেই তীব্র আপত্তি জানিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত বিশ্ব মানচিত্রে অরুণাচল প্রদেশকে চিন ও ভারতের মধ্যবর্তী অর্থাৎ অসম রাজ্যের মাঝামাঝি একটি স্বাধীন অঞ্চল হিসেবে দেখানোয় ক্ষোভ বাড়ছে দেশবাসীর মধ্যে।
অরুণাচল প্রদেশ ও অকসাই চিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখিয়ে বিতর্কে রাষ্ট্রসংঘ!
জাতিসংঘের তরফে গত জুলাই মাসে প্রকাশিত এবং পরবর্তীতে আন্তর্জাতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠা বিশ্ব মানচিত্রটিতে ভারতের অরুণাচল প্রদেশকে স্বাধীন অঞ্চল এবং লাদাখের অকসাই চিনকে আরেকটি পৃথক অঞ্চল হিসেবে দেখানোয় জাতিসংঘ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছে নয়া দিল্লী। সবচেয়ে বড় কথা, জাতিসংঘের ওই মানচিত্রে অরুনাচল প্রদেশের সাথে অসম ছাড়া অন্যান্য সমস্ত রাজ্যের সীমান্ত বা সীমারেখা তুলে দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, অকসাই চিন অঞ্চলটিকে স্বাধীন এবং পৃথক অঞ্চল হিসেবে দেখানোর সাথে সাথে সেটির পশ্চিম দিকে ভারত এবং পূর্ব দিকে চিনের সীমান্তকে নির্দেশ করা হয়েছে ওই মানচিত্রে। এ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, গোটা বিশ্বের মানচিত্রে মহাদেশ এবং অন্যান্য অঞ্চলগুলির সঠিক আয়তন তুলে ধরার জন্য সাধারণ পরিষদের সমান-ক্ষেত্রফল নীতি সংক্রান্ত একটি প্রস্তাবে ভারত সমর্থন জানিয়েছিল। তার মানে এই নয়, ওই মানচিত্রে দেখানো বিভ্রান্তিকর সীমান্ত বা সীমারেখাকে সমর্থন করা।
India @MEAIndia on UNGA resolution of global map.
“We have taken note of thw anomalies and we are taking that up” says
says spokesperson Randhir Jaiswal pic.twitter.com/qj3L61uIQu— Abhishek Jha (@abhishekjha157) September 8, 2026
আরও পড়ুন: টাকার অভাবে আটকাবে না UPSC পড়া! দেশের পড়ুয়াদের স্কলারশিপ দেবেন সঞ্জু স্যামসন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নয়া দিল্লির এই প্রস্তাব কোনও বেসরকারি সংস্থার মানচিত্রকে স্বীকৃতি দেয় না। জাতিসংঘের তরফে প্রকাশিত মানচিত্রে যে ভুল বা ত্রুটিগুলি রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। এ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় খুব পরিষ্কারভাবে জানিয়েছে, ভারত চিরকাল বলে এসেছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল যার মধ্যে রয়েছে অকসাই চিন ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি অরুনাচল প্রদেশ ভারতের চিরকালের নিজস্ব ভূখণ্ড।