মুকেশ আম্বানির এই শেয়ারের দামে বাড়তে পারে শীঘ্রই, বিশ্বাস ব্রোকারেজ ফার্ম অ্যান্টিকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: খুব শীঘ্রই মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের (Reliance Industries Stock) দামে বদল আসতে চলেছে। এমনটাই মনে করছেন শেয়ার বাজারের বিশেষজ্ঞরা। বিশেষত ব্রোকারেজ ফার্ম অ্যান্টিক স্টক ব্রোকিং মনে করছে, মূলত কয়েকটি কারণে এই সংস্থার শেয়ারের দামে ইতিবাচক বদল আসতে পারে। যার মধ্যে রয়েছে রিলায়েন্সের রিফাইনিং ব্যবসা থেকে শক্তিশালী মার্জিন, জিওর প্রস্তাবিত আইপিও এবং মুকেশ আম্বানি সংস্থার নতুন জ্বালানি ব্যবসার সূচনা। এই তিনটি কারণকে সামনে রেখে এই ব্রোকারেজ সংস্থা বলছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের  (Stock Market) দাম বাড়বে।

অনেকটাই বাড়তে পারে রিলায়েন্সের শেয়ারের দাম

ব্রোকারেজ ফার্ম অ্যান্টিক স্টক ব্রেকিং দাবি করছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেভাবে তাদের ব্যবসায় উন্নতি করছে তাতে খুব শীঘ্রই এই সংস্থার শেয়ারের দাম হঠাৎ লাফ দিতে পারে। ব্রোকারেজ সংস্থাটির বিশ্বাস, বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম 1294 টাকার কাছাকাছি ঘোরাফেরা করলেও আগামী দিনে অর্থাৎ খুব শীঘ্রই এই শেয়ারের দাম পৌঁছে যেতে পারে 1717 টাকায়। অর্থাৎ এক ধাক্কায় 33 শতাংশ পর্যন্ত দাম বাড়বে এই শেয়ারটির।

যদিও বিশেষজ্ঞ মহল মনে করছেন, বেশিরভাগ ক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়ার সুযোগ থাকলেও খুচরো ব্যবসায় খানিকটা দুর্বল হয়ে পড়েছে রিলায়েন্স। তাছাড়াও জিওর বিভিন্ন জনপ্রিয় রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বেড়েছে। একই সাথে এই সংস্থাটির জ্বালানি ব্যবসার সূচনা হতে এখনও অনেকটাই সময় লাগবে। তবে অ্যান্টিক স্টক ব্রেকিং বিশ্বাস করে, জিওর আসন্ন আইপিও, জ্বালানি ব্যবসার সূচনা এবং রিলায়েন্সের রিফাইনিং বিজনেস থেকে ভাল পরিমাণ মুনাফা আয় এই সংস্থাটির শেয়ারকে বড় জায়গায় নিয়ে যেতে পারে।

আরও পড়ুন: পৃথিবীতেই সূর্য তৈরির পথে ভারত! প্রথমবার প্লাজমা বানিয়ে ইতিহাস গড়ল PRAGYA

প্রসঙ্গত, শেষবারের মতো আজ অর্থাৎ বুধবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 0.71 শতাংশ কমে 1285 টাকা 70 পয়সায় ট্রেড করছিল। পরবর্তীতে ওই দামেই বন্ধ হয় শেয়ার বাজার। দাম খানিকটা কমলেও শেয়ার বাজারের কিছু অভিজ্ঞ বিনিয়োগকারীরা মনে করছেন, রিলায়েন্সের শেয়ারের দাম এই জায়গায় থাকবে না। সংস্থাটি ব্যবসায়িক দিক থেকে উন্নতি করার সাথে সাথেই শেয়ারের দামও বাড়বে তরতরিয়ে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment