বিক্রম ব্যানার্জী, কলকাতা: চূড়ান্ত হয়েছিল আগেই। অবশেষে ভারতে খেলতে আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল (Brazil)। আগামী 3 অক্টোবর অর্থাৎ পুজোর আগেই শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের মুখোমুখি হবে তারা (India Vs Brazil)। আর ঠিক সেই ম্যাচের জন্যই দল ঘোষণা করে দিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করা হলেও অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ব্রাজিলের দল ঘোষণার জন্য। কোন দল নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামে সেটা দেখতে মুখিয়ে ছিলেন ভারতীয়রাও। অবশেষে মিটল অপেক্ষা। ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই দল ঘোষণা করল নেইমারের দেশ।
কোন দল নিয়ে ভারতে খেলতে আসছে ব্রাজিল?
এবছর ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে মোট তিনটি দলের মুখোমুখি হবে ভারত। যার মধ্যে প্রথমে পানামা, তারপর ব্রাজিল এবং শেষে উরুগুয়ের বিরুদ্ধে খেলার কথা রয়েছে ভারতীয় ফুটবল দলের। ওদিকে ব্রাজিলও ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া সাথে প্রীতি ম্যাচ খেলতে চলেছে। এমতাবস্থায়, সেই দুই ম্যাচের জন্য 9 সেপ্টেম্বর অর্থাৎ বুধবার দল ঘোষণা করেন হলুদ ব্রিগেডের কোচ কার্লো। আর সেই দলেই জায়গা পেয়েছেন একাধিক নামকরা ভয়ঙ্কর ফুটবলার।
ভারতের বিরুদ্ধে ব্রাজিল যে দল ঘোষণা করেছে সেই দলে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা তথা ব্রাজিল জাতীয় দলের স্তম্ভ ভিনিসিয়াস জুনিয়র। একই সাথে দলে রয়েছেন এন্ড্রিক থেকে শুরু করে বার্সেলোনার রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস, ব্রুনো গিমারায়েসরা। এর পাশাপাশি একাধিক নামজাদা তরুণ ফুটবলার খেলতে নামবে ভারতের বিরুদ্ধে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের ঘোষিত দল।
26 CONVOCADOS! 🇧🇷
A Seleção está pronta para novos desafios: dois jogos contra a Austrália e o primeiro confronto da história contra a Índia.
25/09 | Austrália
29/09 | Austrália
03/10 | ÍndiaISSO É BRASIL! 🇧🇷#BateNoPeito pic.twitter.com/Yht5SuOHjr
— brasil (@CBF_Futebol) September 9, 2026
আরও পড়ুন: কপালে চুম্বন, প্রেমিকার সাথে ধরা পড়লেন বৈভব? ছবি ফাঁস হতেই তুলকালাম!
ভারতের বিরুদ্ধে ব্রাজিলের ঘোষিত ফুটবল স্কোয়াড
ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন: আর্তুর দিয়াস, ডগলাস সান্তোস, জাইর, মারকুইনহোস, মাতেউজিনহো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ভিতোর রেইস, মাউরো জুনিয়র এবং ওয়েসলি।
মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন: ব্রেনো বিডন, ব্রুনো গিমারায়েস, আন্দ্রেই সান্তোস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, দানিলো এবং ডগলাস লুইজ।
ফরোয়ার্ড হিসেবে আছেন: ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, জোয়াও পেদ্রো, পেদ্রো, এন্ড্রিক, এস্তেভাও, রায়ান এবং স্যামুয়েল লিনো।
গোলরক্ষক: পেদ্রো মরিসকো, ওতাভিও ও হুগো।