“মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে” বৈভবকে নিয়ে বড় কথা বলে দিলেন সৌরভ গাঙ্গুলি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে সাথে ক্রিকেটে নিজের প্রতিভার বিকাশ ঘটাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। বিহারের 15 বছর বয়সী এই ক্রিকেটার আজ ভারতের সিনিয়র দলেরও সদস্য। দাপিয়ে ক্রিকেট খেলছেন সর্বত্রই। দিলীপ ট্রফির ফাইনালের প্রথম ইনিংসে দুর্ধর্ষ ব্যাটিং করলেও দ্বিতীয় আসরে মুখ থুবড়ে পড়েছিলেন বৈভব। তবে হাল ছাড়েননি। সেই সূর্যবংশীকে নিয়েই এবার আরও একবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বৈভবের প্রতিভা নিয়ে কথা বলার সাথে সাথে বড় মন্তব্য করলেন দাদা।

বৈভবকে নিয়ে যা যা বললেন সৌরভ

বৈভব সূর্যবংশীকে নিয়ে আশাবাদী ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার। এর আগে ভারতীয় ক্রিকেটের নক্ষত্র সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সুনীল গাভাস্কার, কপিল দেবরা এই খুদে ক্রিকেটারকে নিয়ে মুখ খুলেছিলেন। সাম্প্রতিক সময়ে বৈভবকে নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল দাদা সৌরভকেও। নতুন করে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য করলেন তিনিই। মহারাজের বক্তব্য, বৈভব সূর্যবংশীর মধ্যে কিছু একটা আছে। দেখে মনে হয় সে পারবে।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের কথায়, “বৈভব সূর্যবংশীকে দেখেছি। মাত্র 15 বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ও কী কী না করছে! সচিন 15 বছর বয়সে খেলেছে। আমরাও খেলেছি 15, 16, 17 বছর বয়সে। কিন্তু একে দেখে মনে হয় এ পারবে। কারণ একদম বাচ্চা ছেলে। মুখে এখনও সেই ইনোসেন্সটা আছে। মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এসেছে। ওর অসাধারণ প্রতিভা। 15 বছর বয়সে এমন প্রতিভা খুব কমই দেখা যায়।”

আরও পড়ুন: টেস্টে রিকি পন্টিংকে পেছনে ফেললেন জো রুট, এবার ঝুঁকিতে সচিনের বিরাট রেকর্ড

ভারতের জাতীয় দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠা বৈভব প্রসঙ্গে কথা বলতে গিয়ে দাদা আরোও বললেন, “ক্রিকেটে ভবিষ্যৎ কেমন হবে সেই সবটা ওর হাতেই। ও নিজেকে যেভাবে চালাবে সেভাবেই ওর জীবন হবে। আমরা একটা জায়গা পর্যন্ত ওকে নিয়ে যেতে পারবো। কিন্তু আল্টিমেটলি খেলতে তো ওকেই হবে। ওর ছোট্ট কেরিয়ার। তাতেই বড় ছাপ ফেলেছে। আশা করি এভাবে এগিয়ে গেলে আগামী দিনে ভারতের হয়ে বড় ফরম্যাটে খেলতে পারবে বৈভব সূর্যবংশী।” এক কথায়, এই ভারতীয় ক্রিকেটারের উপর পূর্ণ আস্থা রয়েছে সৌরভের।

Leave a Comment