মমতাকে শ্রীরামপুরে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, মানতে হবে একাধিক শর্ত

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে পালাবদলের পর একাধিক জায়গায় চলেছে বিজেপির অত্যাচার, এমন অভিযোগ প্রথম থেকেই তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে নির্বাচনে ভরাডুবির পর কলকাতার বাইরে তেমন বেরোতে দেখা যায়নি মমতাকে। কিন্তু এই প্রথম হুগলির শ্রীরামপুরে পুলিশের নিষ্ক্রিয়তা এবং বিজেপির অত্যাচারের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। অবশেষে আদালতের তরফ থেকে মিলল স্বস্তি।

শ্রীরামপুরে সভা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

এবারে নির্বাচনে পরাজয়ের পর মূলত ফেসবুক লাইভের মাধ্যমেই দলীয় কর্মীদের মধ্যে বার্তা দিয়ে থাকেন তিনি। কলকাতাতেও রাজনৈতিক সভা করার অনুমতি পাচ্ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। এমনকি শহীদ দিবস ও তৃণমূল ছাত্র পরিষদের সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল তাঁকে। তবে বিজেপি সরকার গঠন করার পর শ্রীরামপুরে পুলিশের নিষ্ক্রিয়তা এবং শাসকদলের অত্যাচারের বিরুদ্ধেই এই মিছিলের ডাক দেয় হুগলি জেলা তৃণমূল কংগ্রেস।

তবে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তৃণমূলের দাবি ছিল, আগামী ১১ সেপ্টেম্বর ঐতিহাসিক মাহেশ থেকে শ্রীরামপুর কোট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলবে। সেখানে প্রধান নেত্রী হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অবশেষে হাইকোর্টের তরফ থেকে স্বস্তি পেল কালীঘাট শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুরে মিছিলের অনুমতি দিল রাজ্যের উচ্চ আদালত। কিন্তু সেক্ষেত্রে একগুচ্ছ শর্ত আরোপ করা হয়েছে। শর্ত মেনেই এই মিছিলে যোগদান করতে হবে তৃণমূল কংগ্রেসকে।

আরও পড়ুন: “একবার জিতলে ওনার…” নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী কে? জানাল ঋতব্রত শিবির

এদিন হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয় এবং যান চলাচলে বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখতে হবে তৃণমূল কংগ্রেসকে। সমস্ত শর্ত মেনেই মমতাকে এই মিছিলে যোগদান করার অনুমতি দিয়েছে আদালত। যদিও শহীদ দিবস বা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মিছিলে হাইকোর্ট শর্ত বেঁধে দিলেও তা মানা হয়নি বলেই দাবি তুলেছিল রাজ্য সরকার।

Leave a Comment