৬ বছর পর বদলাচ্ছে নিয়ম! UPI পেমেন্টে দিতে হবে এক্সট্রা চার্জ?

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বর্তমানে ইউপিআই-র (UPI) মাধ্যমেই সবজি কেনা থেকে শুরু করে মাছের দোকান, বা মুদিখানা, সব জায়গাতেই পেমেন্ট করে থাকেন সাধারণ মানুষ। আসলে বর্তমান সময়ে ইউপিআই আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলা চলে। প্রতিদিন কয়েক হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে এই ইউপিআই-র মাধ্যমে। তবে এবার সরকার ইউপিআই লেনদেনের উপরে ফি আরোপের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি বিল পেশ হয়েছে সংসদে। তবে কারা এই নিয়মের আওতায় প্রভাবিত হবেন?

ইউপিআই-র উপর আরোপ হচ্ছে অতিরিক্ত চার্জ

আগস্ট মাসে সংসদে পেশ হয়েছে ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডেন্ড বিল ২০২৬। এর আওতায় সরকার ব্যাংক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থার উপর এবার থেকে এমডিআর আরোপ করতে পারবে। এমনকি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তবে সরকার আগে থেকেই জানিয়েছে, সাধারণ ব্যবহারকারীদের থেকে এই নিয়মের আওতায় কোনও অতিরিক্ত চার্জ কাটা হবে না। এতে শুধুমাত্র প্রভাবিত হবেন ব্যবসায়ীরা।

ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই লেনদেনের জন্য তৈরি এমডিআর কাঠামোর বড় অংশ এবার ব্যাংক পাবে। হ্যাঁ, এর মধ্যে ইস্যুকারী ব্যাংক ফি-র আওতায় থাকবে ৪০%। পাশাপাশি ফোনপে, গুগলপে, পেটিএম-র মতো থার্ড পার্টি অ্যাপ প্রদানকারী সংস্থাকে দেওয়া হবে ৩০% এবং ৪০% দেওয়া হবে বিপিএস এমডিআর ভিত্তিতে, যার আওতায় ব্যাংক পাবে প্রায় ১৬.১% এবং অন্যান্য সংস্থা পাবে ১২%।

আরও পড়ুন: কলকাতা নয়, এখানে হচ্ছে সুমিত রায়ের বিচার! হেফাজতে নিতে পারে সিআইডি

তবে সূত্র অনুযায়ী জানা গিয়েছে, বিষয়টি এখন NCPI-র কাছে বিবেচনাধীন রয়েছে। শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে। তবে যে সমস্ত ব্যবসায়ীর বার্ষিক টার্ন ওভার ১ থেকে ১.৫ কোটি টাকা এবং লেনদেনের পরিমাণ ৭২ হাজার টাকার বেশি, তাদের জন্যই শুধুমাত্র ইউপিআই লেনদেনে এমডিআর চার্জ নেওয়া হবে। তবে বিভিন্ন খাতের ব্যবসার জন্য ফি ভিন্ন ভিন্ন হতে পারে। NCPI-র তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ২৯.২২ লক্ষ কোটি টাকা শুধুমাত্র বিজনেস ইউপিআই লেনদেনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তবে সেক্ষেত্রে হিসাব করতে গেলে, গড় ব্যবসায়ীর পেমেন্ট ছিল মোটামুটি ৫৭৭ টাকা। যাদের দৈনন্দিন লেনদেন বেশি হয়, তারাই এই নিয়মের আওতায় প্রভাবিত হবেন।

Leave a Comment