সন্দেশখালিতে জমি নিয়ে তুমুল বিতর্ক, হাতাহাতি! এবার মুখ খুললেন বিধায়ক রেখা পাত্র

প্রীতি পোদ্দার, কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) শরিকি বিবাদে মারধরের অভিযোগ উঠল এবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের (Rekha Patra) বিরুদ্ধে। গায়ের জোরে ক্ষমতাবলে পুলিশকে সামনে রেখে এক কৃষক পরিবারকে জমি (Land Controversy) থেকে বার করে দেওয়ার মত ভয়ংকর অভিযোগ ওঠে। ইতিমধ্যেই বিধায়কের তর্কাতর্কির একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। আর এবার সেই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন বিধায়ক। নিজের মুখেই জানালেন আসল সত্যিটা।

জমি নিয়ে কাড়াকাড়ি রেখা পাত্রের

সূত্রের খবর, হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রর বাপের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বউঠাকুরণ এলাকায়। সেখানে ৯ বিঘা সম্পত্তি নিয়ে প্রতিবেশী কৃষক সঞ্জীব নস্করের সঙ্গে তাঁদের গন্ডগোল দীর্ঘ দিনের। আদালতের দ্বারস্থ হয়েছিল দুই পক্ষই। সুভাষদের দাবি, আদালতের নির্দেশ মেনেই চাষবাস করছেন তাঁরা। কাগজ দেখিয়ে তিনি এও জানান, কোনও বাধা এলে পুলিশকে দেখার কথা বলা হয়েছিল। তার পরেও তাঁদের জোর করে চাষের জমি থেকে তুলে দিতে চাইছে রেখা। এমনকি পুলিশের সামনেই জোরজবরদস্তি তাঁদের জমি থেকে বার করে দেন রেখা এবং তাঁর সঙ্গীরা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে।

ঘটনা নিয়ে মুখ খুললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক

বিধায়কের ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে, এমনকি নেটিজেন্দের কটাক্ষের শিকারও হয়েছেন রেখা পাত্র। শুরুতে এই ঘটনা নিয়ে মুখ না খুললেও পর যখন বিতর্ক আরও বেড়ে গিয়েছিল তখনই মুখ খুললেন হিঙ্গলগঞ্জের বিধায়ক। রেখা পাত্র এদিন সাংবাদিকদের জানান, তাঁর ঠাকুরদা রজনী নস্করের সম্পত্তির ভাগীদার তাঁর বাবা সহ মোট ৬ জন। কিন্তু সঞ্জীব নস্কর জবরদখল করে রেখেছে জমি। শুরুতে এই জমি তার পরিবার চাষ করলেও তৃণমূল আমলে তখনকার বিধায়ক সুকুমার মাহাতো সঞ্জীব নস্করকে সেই জমি দিয়ে দেয়। এই নিয়ে একাধিকবার মামলা করা হলেও কোনো বড় হাজিরা দেয় না সঞ্জীব নস্কর।

আরও পড়ুন: আসছে ‘দ্য কলকাতা ফাইলস’, মমতার চরিত্রে অভিনেত্রী স্বাগতা? লুক ভাইরাল নেট দুনিয়ায়

রেখা পাত্র আরও অভিযোগ করেন যে, “২০২৪ সালে কোর্ট থেকে একটা নির্দেশ জারি করে, সেখানে বলা হয়েছিল যে ওই জমিতে অংশীদারেরাই কাজ করতে পারবে। কিন্তু সন্দেশখালির ওসি বলাই ঘোষও আমাদের মিসগাইড করেন। তিনি কোর্টের জারি করা নির্দেশ থেকে বলেন শুধুমাত্র সঞ্জীব নস্কর কে এই জমির দায়িত্ব দেওয়া হয়েছে। পরে আমরা জানতে পারি আসল সত্যি। এমনকি যেদিন জমি নিয়ে ঝামেলা হচ্ছিল সেই দিন রাত রাত তিনটের সময় জমিতে সঞ্জীব নস্কর বাইরের লোক ভাড়া করে চাষ করেছিলেন সেটা নিয়ে পুলিশে অভিযোগ করা হলেও কোন কাজে দেয়নি। এখন ময়দানে এই বিষয়ে নিয়ে প্রতিবাদ করছি বলে আজ রেখা পাত্রকে দোষী হিসাবে সকলের নজরে আনা হচ্ছে। আমরাও এর বিচার চাই।”

Leave a Comment