শিক্ষক, কর্মীদের ছুটি মঞ্জুরের আগে নিতে হবে NOC, বিজ্ঞপ্তি WBCHSE-র

অনন্যা সরকার, কলকাতা: আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনাগরে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে এবং ফলাফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর। এই কারণে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) তৃতীয় সেমিস্টারের বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আর এখন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) একটি নয়া বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত নির্ধারিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টার চলাকালীন স্কুল কর্মীদের জন্য ছুটি সংক্রান্ত নিয়মগুলি জানানো হয়েছে। আসুন জেনে। আসুন এই বিজ্ঞপ্তিতে কী কী নির্দেশ দেওয়া হয়েছে জেনে। নেওয়া যাক। 

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে শিক্ষাকর্মীদের ছুটি নেওয়ার নিয়ম

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পরীক্ষা চলাকালীন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের কোনো ছুটি মঞ্জুর করার আগে স্কুলের প্রধানকে (HOI) অবশ্যই কাউন্সিলের আঞ্চলিক কার্যালয় থেকে পূর্বানুমতিমূলক ‘অনাপত্তি’ বা ‘নো অবজেকশন’ পেতে হবে।

যদি, পরীক্ষার্থীর পিতামাতা উভয়ই সরকারি বা আধা-সরকারি চাকরিতে কর্মরত হন, তাহলে তাঁদের মধ্যে যে কোনও একজন আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় অঙ্গীকারপত্র জমা দিয়ে পরীক্ষার সময়ে ছুটি নিতে পারবেন।

আরও পড়ুন: BRICS সম্মেলনের মাঝেই মোদি, পুতিনদের সাথে ডিনার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় খবর

তবে,  যদি পরীক্ষার কাজে নিযুক্ত কোনও স্টাফ সদস্যের সন্তান তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণ করে, অথবা তাদের স্কুলটিই সন্তানের পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়, তাহলে সেই স্টাফ সদস্য পরীক্ষা-সম্পর্কিত কোনো দায়িত্ব পালন করতে পারবেন না এবং পরীক্ষার সময় অবশ্যই তাঁকে দূরে থাকতে হবে।

জানিয়ে রাখি, উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের সংশোধিত সময়সূচি অনুযায়ী, ৫ অক্টোবরের পরিবর্তে গণিত, বিজনেস ম্যাথমেটিক্স ও পরিসংখ্যান, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্স, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, কৃষি,আরবি ও ফারসি – এই বিষয়ের পরীক্ষাগুলি ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর, ৬ অক্টোবরের পরিবর্তে সমাজবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি,, ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স এবং ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিষয়ের পরীক্ষাগুলি ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ৭ অক্টোবর নির্ধারিত রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান এবং কস্টিং ও ট্যাক্সেশন  পরীক্ষা ১৪ অক্টোবর পরিচালিত হবে।

Leave a Comment