বিক্রম ব্যানার্জী, কলকাতা: আচমকা বড়সড় ধাক্কা খেলো ভারতীয় শেয়ারবাজার (Stock Market)। শুক্রবার, এক ধাক্কায় সেনসেক্স (BSE Sensex) 740 পয়েন্টেরও বেশি কমে 74,160 এ এসে দাঁড়ায়। একইভাবে নিফটিতেও নামে ধস। এদিন নিফটি ফিফটি 79.70 পয়েন্ট কমে গিয়ে 23,398 এ চলে আসে। 11 সেপ্টেম্বর ভারতীয় শেয়ার বাজারে এমন বড় ধস নামার কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই 6 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ খোয়া গিয়েছে বিনিয়োগকারীদের। ব্যাপক লোকসানের মুখোমুখি হয়েছেন তাঁরা। স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, কেন হঠাৎ মুখ থুবড়ে পড়ল স্টক মার্কেট?
কেন এভাবে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার?
শেয়ারবাজার হঠাৎ নিম্নমুখী হওয়ায় বিনিয়োগ করতে একপ্রকার ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞ মহলের দাবি, নির্দিষ্ট একটি নয় বরং একাধিক কারণে ধাক্কা খেয়েছে ভারতীয় শেয়ারবাজার। বিশেষজ্ঞ মহলের দাবি, ইরান এবং আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে যথেষ্ট চিন্তিত বিনিয়োগকারীরা। মূলত সে কারণেই সংকটে শেয়ারবাজার। তাছাড়াও সম্প্রতি ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইয়েমেনের মোচা বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার পরই পরিস্থিতি আরও জটিল হয়েছে।
এখানেই শেষ নয়, সাম্প্রতিক সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি বিশেষ করে ইরানের পিক্যাক্স মাউন্টেন অঞ্চলে জোরালো হামলা চালানোর যে হুমকি দিয়েছিলেন তা বাজারকে একপ্রকার নাড়িয়ে রেখে দিয়েছে। আসলে এই অঞ্চল নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একেবারে কাছে অবস্থিত। যা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই খবর।
আরও পড়ুন: সুইচ বোর্ডে আর থাকবে না তেলচিটে দাগ, ব্যবহার করুন এই ৩ উপাদান
বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করে ইরান এবং আমেরিকার সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 100 ডলার ছাড়িয়ে ক্রমশ বাড়তে থাকায় চাপ পড়েছে বাজারে। সম্প্রতি ব্রেন্ট অয়েলের দাম ব্যারেল প্রতি 108 ডলার ছাড়িয়ে গিয়েছে। মে মাসের পর এই দাম সর্বোচ্চ। মূলত সে কারণেই ধাক্কা খেয়েছে ভারতীয় শেয়ারবাজার। এর পাশাপাশি মার্কিন বন্ডের ইল্ডের ব্যাপক বৃদ্ধি থেকে শুরু করে মেটালস, অটো, রিয়েলটি এবং ব্যাংক-এর মতো সূচকগুলির উপর বিক্রির ব্যাপক চাপের কারণে সেগুলি লোকসানের মুখ দেখেছে। এক কথায়, ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ারবাজার।