গভীর নিম্নচাপের প্রভাবে দুপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে আজ শনিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টিপাত (Weather Update) হচ্ছে বাংলাজুড়ে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ আরও বৃষ্টিপাত ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়। এমনই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। এক কথা দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদায় লগ্নে এসেও বর্ষার কামড় অব্যাহত রয়েছে বঙ্গে।

গভীর নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি চলবে বাংলায়

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপ বাংলায় ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি করেছে। বঙ্গোপসাগরের উত্তরাংশ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে বলে খবর। যার প্রভাবে দুপুর থেকে বিকেল বা সন্ধের মধ্যে আরও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। জেলায় জেলায় রয়েছে হলুদ কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের কথা বললে, গভীর নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখিত জেলাগুলিতেই রয়েছে কমলা সতর্কতা। সেইসঙ্গে হাওড়া, কলকাতা, হুগলী, মুর্শিদাবাদ, দুই বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তাণ্ডব চলতে পারে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে সর্বত্র। একটানা বৃষ্টির কারণে বাংলার পারদ কিছুটা হলেও যেন কমেছে। ফলে স্বস্তিতে রয়েছেন বঙ্গবাসী। এদিকে দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো। বেশ কিছু আবহাওয়া বিজ্ঞানী আশঙ্কা করছেন, পুজোর সময়ও বৃষ্টি হতে পারে। এদিকে কুমোরটুলিতে চলছে প্রতিমা নির্মাণের কাজ। তবে বৃষ্টির কারণে কাজের গতি অনেকটাই কমেছে বলে খবর। যাইহোক আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ ডিএ থেকে টেট নিয়ে ফের আন্দোলনের প্রস্তুতি! ‘লড়াইয়ের জন্য তৈরি হোন’ বার্তা ভাস্কর ঘোষের

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত চলতে পারে বাদবাকি দার্জিলিং, কালিম্পং,কোচবিহার, মালদা,উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Leave a Comment