=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘ভারত এখানে একাই রাজত্ব করবে!’ বিরাট দাবি পাকিস্তানের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সার্ক (SAARC) নিয়ে ভারতকে তীব্র আক্রমণ করছেন পাকিস্তানের (Pakistan) বিশেষজ্ঞরা। সম্প্রতি ইসলামাবাদে গিয়ে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মইজ্জু। আর তারপরেই সার্ককে পুনরায় সক্রিয় করার ক্ষেত্রে ভারতকে সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করলেন পাকিস্তানি বিশেষজ্ঞ কামার চিমা। তাঁর দাবি, ভারত দক্ষিণ এশিয়ায় একনায়কতন্ত্র চালাচ্ছে। স্বৈরাচারী আচরণের পাশাপাশি সার্ককে নাকি নিষ্ক্রিয় করে রেখেছে ভারত!

ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ পাক বিশেষজ্ঞের

পাকিস্তানের কৌশলগত, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক কামার চিমা সম্প্রতি অভিযোগ করেছেন, ভারত দক্ষিণ এশিয়ায় একনায়কতন্ত্র চালাচ্ছে। আর ঠিক সেই কারণেই নাকি সার্ক দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে। অথচ অন্যান্য দেশগুলি এটিকে পুনরায় সক্রিয় করতে চায়। এদিন মালদ্বীপ এবং বাংলাদেশের রাজনীতিবিদদের বক্তব্য উল্লেখ করে বলেন, বাংলাদেশ এবং মালদ্বীপ সার্ককে পুনরায় সক্রিয় করার আবেদন জানিয়েছে।

ওই পাকিস্তানি বিশেষজ্ঞের বক্তব্য, ভারত কোনও ভাবেই পাকিস্তানকে মেনে নিতে রাজি নয়। সে কারণেই নাকি অন্যান্য বহুজাতিক জোটকে সমর্থন করলেও সার্ক নিয়ে কোনও আলোচনাই করছে না। বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক শাকিল চৌধুরীর সাথে কথা বলার সময় কামার চিমা বলে বসেন, “ভারত এই অঞ্চলে একনায়কতন্ত্র চালাতে চায়। অন্যান্য দেশের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায় সে। অন্যান্য দেশগুলি চাইলেও ভারতের এমন আচরণের কারণে সক্রিয় হচ্ছে না সার্ক।”

অবশ্যই পড়ুন: পায়ের তলায় সোনার সড়ক! দুবাইয়ে তৈরি হচ্ছে পৃথিবীর প্রথম ২৪ ক্যারেট স্বর্ণখচিত হাঁটার রাস্তা

ওই পাকিস্তানি একেবারে সরাসরি অভিযোগ করেন, “বিমস্টেক, সাগর, কলম্বো নিরাপত্তা সম্মেলন এবং আসিয়ানের মতো জোটকে সমর্থন করলেও পাকিস্তানকে সহ্য করতে পারে না বলেই ভারত সার্ক নিয়ে পুরোপুরি চুপ। ভারত এখানে একাই রাজত্ব করবে! তারা মনে করে পাকিস্তানেরও উচিত শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো থাকা।”

Leave a Comment