=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এখনই কাটছে না দুর্যোগ! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ বৃষ্টি যেন বাংলার পিছু ছাড়তেই চাইছে না। একটু শীত শীত ভাব পড়তেই ঘূর্ণিঝড় অর্ণব-এর কারণে ভারী বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। আজ বৃহস্পতিবারও বাংলার জেলায় জেলায় দুর্যোগের (Weather Today) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়েছে বলে খবর। আজ সারাদিনই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: মুখোমুখি সংঘর্ষ দুটি হাইস্পিড ট্রেনের, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু অন্তত ৫০ জনের

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার এবং ক্রমশ দুর্বল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর।

আরও পড়ুন: পাত্রের বয়স ৪২, পাত্রী মাত্র ১৮! মুর্শিদাবাদে আজব বিয়ে ঘিরে তুমুল চর্চা স্থানীয়দের

আগামীকালের আবহাওয়া

শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বর্ষণের ভ্রূকুটি রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিন থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এদিনও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বৃষ্টির পাশাপাশি উল্লেখিত জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে বলে খবর।

Leave a Comment