প্রধানমন্ত্রীর মেকআপে প্রায় ৪ কোটি টাকা খরচ হল সরকারের, RTI করে জানা গেল সব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেকআপ ছাড়া খুব একটা থাকেন না তিনি (PM Makeup)! সেই সূত্র ধরেই, 2019 সাল থেকে শুরু করে 2026 সালে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর চুলের স্টাইল সেট করা থেকে শুরু করে অন্যান্য মেকাপ মিলিয়ে সরকারের খরচ হয়েছে প্রায় 4 কোটি টাকা। হ্যাঁ, গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) মেকআপের খরচ। মূলত তথ্যের অধিকার আইন বা RTI অ্যাক্টের অধীনেই জানা গিয়েছে এই বিশেষ তথ্য।

প্রায় 4 কোটি টাকা খরচ হয়েছে প্রধানমন্ত্রীর মেকআপে

গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে ইজরায়েলের প্রধানমন্ত্রীর মেকআপ বাবদ সরকারের কোষাগার থেকে কত পরিমাণ অর্থ খরচ হয়েছে সেই সংক্রান্ত তথ্য চেয়েছিলেন সে দেশের আইনজীবী ইয়ারা শালিত। জানা গিয়েছে, তথ্যের অধিকার আইনের অধীনেই ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এই তথ্য চেয়েছিলেন তিনি। তারপরই সরকারের তরফে 2019 সাল থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ইজরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর মেকাপ বা রূপ চর্চার যাবতীয় খরচের হিসেব প্রকাশ করা হয়।

বলাই বাহুল্য, বিগত সাত বছরে ভারতের বন্ধু দেশটির তিনজন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ। তবে প্রকাশিত নথি অনুযায়ী, চুল থেকে শুরু করে রূপচর্চা সহ অন্যান্য সাজপোশাক মিলিয়ে ইজরায়েল সরকারের মোট খরচের প্রায় 90 শতাংশ অর্থই গিয়েছে নেতানিয়াহুর পেছনে। এই হিসেবের মধ্যে রয়েছে সে দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী সারার মেকআপের খরচও। তবে ওই নথিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হেয়ার আর্টিস্ট থেকে শুরু করে মেকআপ আর্টিস্টের তথ্য গোপন করা হয়েছে। মূলত তাঁদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।

 

আরও পড়ুন: রোহিত শর্মাকে ক্রিকেট থেকে সারাজীবনের মতো ব্যান করতে পারে BCCI!

প্রকাশিত তথ্য থেকে জানা গিয়ে, 2019 থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত বেঞ্জামিন নেতানিয়াহু নিজের রূপচর্চা সহ অন্যান্য মেকাপের জন্য 4 লাখ 70 হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 4 কোটি টাকা খরচ করেছেন। 2023 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে শুধুমাত্র চুল সাজানো এবং মেকআপের জন্যই 35 লাখ টাকা খরচা করেছিলেন তিনি। এছাড়াও ওই বছরের শুধুমাত্র অক্টোবর মাসে তাঁর চুল সেট করতে 68 হাজার টাকা খরচ হয়েছিল। সব মিলিয়ে বলাই যায়, নিজের রূপচর্চার খরচের দিক থেকে অন্যান্য বহু দেশের রাষ্ট্রপ্রধানদের পেছনে ফেলেছেন নেতানিয়াহু।

Leave a Comment