সচিন, বিরাট মিলেও বৈভব সূর্যবংশীর সাথে পেরে উঠবে না! মুখ খুললেন স্টেইন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের অত্যন্ত বিরল প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এত অল্প বয়সে ক্রিকেটের দুনিয়ায় সাফল্য গায়ে মেখে নিয়েছেন এমন খেলোয়াড়ের উদাহরণ খুঁজে পাওয়া দুষ্কর! মাত্র 15 বছর বয়সে অভিষেক করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। এবার সেই বৈভবকে নিয়েই মুখ খুললেন দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেইন (Dale Steyn)। দেশটির প্রাক্তন ফার্স্ট বোলারের দাবি, বৈভবের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পর সে যা সাফল্য অর্জন করবে, তার সাথে পেরে উঠবে না সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা!

বৈভবকে নিয়ে মুখ খুললেন স্টেইন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্ধর্ষ ব্যাটিং দেখিয়ে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। সেই খুদে ক্রিকেটারের প্রতি অগাধ আস্থা রয়েছে বহু প্রাক্তন ক্রিকেটারের। সচিন থেকে শুরু করে বিরাট কোহলি, সুনীল গাভাস্কাররা তাঁকে যথেষ্ট স্নেহ করেন। বিশ্বাস করেন, ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল মুখ হয়ে উঠতে পারবেন বৈভব। এবার বৈভব প্রসঙ্গে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার স্টেইন।

বৈভবের ক্রিকেট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এক সময় দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়ানো ডেল। তাঁর মতে, 15 বছর বয়সী বৈভব সূর্যবংশীর মধ্যে এমন কিছু প্রতিভা রয়েছে যা অন্যান্যদের থেকে তাঁকে আলাদা করে। এদিন বৈভবের ক্রিকেটীয় সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে স্টেইন খুব খোলাখুলি জানান, “সচিন বা বিরাটদের কথা ভাবুন.. আর এই ছেলেটা এত অল্প বয়সে পুরো জ্বলে উঠেছে। কেরিয়ারের শেষে বৈভব এই দুজনের সম্মিলিত সাফল্যের থেকেও বেশি উচ্চতায় পৌঁছবে।”

 

আরও পড়ুন: ভারতকে একসাথে ১০১টি ধাক্কা দিতে পারে বাংলাদেশ! প্রস্তুতি ঢাকার

ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র বৈভব। আন্তর্জাতিক ক্রিকেটেও বড় কিছু করে দেখানোর সুযোগ রয়েছে বিহারের এই কিশোরের হাতে। তাই তাঁকে সামলে চলার পরামর্শ দিলেন স্টেইন। বললেন, “ওর হাতে প্রচুর সুযোগ আছে! বড় কিছু করে দেখাতে পারবে ও! তাই আমি একটু খেলাধুলা নিয়ে সামলে চলার এবং সতর্ক থাকার পরামর্শ দেব। কারণ দায়িত্ব বড় হলে তবেই আসে প্রাপ্তি।” এক কথায় বলাই যায়, দক্ষিণ আফ্রিকান তারকা মনে করেন একটা সময় বৈভব সচিন, বিরাটদেরকেও টেক্কা দেবেন।

Leave a Comment