প্রীতি পোদ্দার, কলকাতা: ভাদ্র মাস প্রায় শেষের মুখে, কিন্তু বৃষ্টির রেশ এখনও কাটেনি রাজ্যজুড়ে। কখনো সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে তো কখনো আবার ঘূর্ণাবর্তের জেরে দিন-রাত বৃষ্টি হয়েই চলেছে উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে এবার বর্ষার বিদায় নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল (Weather Tomorrow), গণেশ চতুর্থীর দিন বৃষ্টির তীব্রতা বাড়ছে উত্তরবঙ্গে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে একটি নিম্নচাপ বর্তমানে দক্ষিণ ছত্তীসগড়ে অবস্থান করছে। যদিও এতে বিশেষ করে প্রভাব পড়বে না রাজ্যে। কিন্তু মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে ওড়িশার গোপালপুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের এলাকা পর্যন্ত বিস্তৃত। আর এই অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে রাজ্যেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার, গণেশ পুজোর দিনে হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে অপেক্ষাকৃত বেশি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট ধীরে ধীরে কমবে। আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সম্ভাবনা থাকবে না।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
গণেশ পুজো রাত পোহালেই, এদিকে আগামীকাল, সোমবারও কলকাতার একাধিক জেলায় অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকলেও মাঝেমধ্যে মেঘের আনাগোনা দেখা যাবে। এছাড়াও পুজোর সময় ষষ্ঠী থেকে দশমী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই পুজো আয়োজকদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। তবে ভ্যাপসা গরম বজায় থাকবে। কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৭ থেকে ৯৫ শতাংশ।
আরও পড়ুন: জলমগ্ন হাসপাতাল, করিডরে সাপ, তবু থামেনি চিকিৎসা! মালদায় রোগীদের সেবায় ডঃ অরিজিৎ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের হলুদ সর্তকতাও জারি করা হয়েছে।