শীঘ্রই হাতের নাগালের বাইরে চলে যেতে পারে পেট্রোল-ডিজেলের দাম, ঘটে গেল বড় ঘটনা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতের নাগালের বাইরে চলে যেতে পারে পেট্রোল (Petrol), ডিজেলের দাম (Fuel Price)! কারণ, বিশ্বের অন্যতম অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী দেশ সৌদি আরবের একটি তেল পাইপলাইন বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে  বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। রিপোর্ট বলছে, সৌদি আরব (Saudi Arabia) যদি আগামী কিছুদিনের মধ্যে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিমের পাইপলাইনটি চালু করতে না পারে সেক্ষেত্রে গোটা বিশ্বের তেল সরবরাহের প্রায় 4 শতাংশ প্রভাবিত হতে পারে।

প্রভাবিত হবেন সাধারণ গ্রাহকরা?

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, একটি ভয়াবহ ড্রোন হামলার কারণে গত শুক্রবার, সৌদি আরব তাদের পূর্ব-পশ্চিমের বিশাল পাইপলাইন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এই পাইপলাইন দিয়েই আবার আরব উপদ্বীপের মরুভূমির মধ্য দিয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল সরবরাহ করা হতো। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরব এই পাইপলাইন দিয়ে প্রতিদিন কমপক্ষে 40 লাখ ব্যারেল তেল সরবরাহ করতো। যা গোটা বিশ্বের তেল সরবরাহের প্রায় 4 শতাংশ।

জানা যাচ্ছে, সৌদি আরবের তেল সরবরাহকারী পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় এই মুহূর্তে ইয়ানবুতে আগামী পাঁচ থেকে সাত দিনের তেল মজুদ রয়েছে। এছাড়া আইন সুখনা এবং ভূমধ্যসাগরের বন্দর সিদি কেরিরেও কিছু পরিমাণ তেল মজুদ করে রেখেছে সৌদি আরব। তবে ওই পাইপলাইন ঠিক কবে থেকে মেরামত করার কাজ শুরু হবে, মেরামত করতে ঠিক কতদিন লাগবে সেই সংক্রান্ত আনুষ্ঠানিক কোনও তথ্য মেলেনি। তবে রয়টার্সের ওই প্রতিবেদন বলছে, ঠিকঠাক কাজ চললে আগামী 5 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

আরও পড়ুন: চওড়া মাত্র ৫০ সেমি, বাতিল চারচাকা দিয়ে সবচেয়ে সরু গাড়ি বানিয়ে ওয়ার্ল্ড রেকর্ড তরুণের

বলাই বাহুল্য, এমনিতেই বিগত দিনগুলিতে হরমুজ প্রণালী এবং লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল সরবরাহের পরিমাণ অনেকটাই কমেছে। বর্তমান সমস্যার কারণে সেই পরিমাণটা আরও কমবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তেল সরবরাহকারী ওই পাইপলাইনের মেরামতির কাজ শেষ না করা গেলে চলমান বৈশ্বিক সরবরাহ সংকট আরও গভীর হতে পারে। অর্থাৎ গোটা বিশ্বে সরবরাহকারী জ্বালানি তেলে সৌদি আরবের তেলের পরিমাণ কমে গেলে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছে যেতে পারে। যার কোপ পড়বে ভারত সহ বিশ্বের অন্যান্য দেশের আম নাগরিকদের পকেটেও!

Leave a Comment