বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভারতীয় ক্রিকেট দলকে (Team India) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি (Shahid Afridi)। গতকাল, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতেও মহসিন নকভির কাছে থেকে এশিয়া কাপের ট্রফি নেয়নি টিম ইন্ডিয়ার মেয়েরা। এবার তা নিয়েই বড় মন্তব্য করলেন পাক তারকা। তাঁর দাবি, ক্রিকেটের মাঠে কখনই কাউকে অপমান করা উচিত নয়। আফ্রিদি বললেন, “ভারত বারবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলর চেয়ারম্যান মহসিন নকভিকে অপমান করেছে!
এশিয়া কাপ নিয়ে ভারতকে নিশানা আফ্রিদির
গতবছর এশিয়া কাপ জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নেয়নি ভারতের পুরুষ দল। এবার সেই একই পথে হাঁটলেন দেশের মেয়েরাও। গতকাল, চ্যাম্পিয়ন হলেও পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেননি ভারতীয় নারী দলের সদস্যরা। এদিন হয়তো নকভি নিজেও বুঝে গিয়েছিলেন ভারতীয় দল এবারেও এশিয়া কাপের ট্রফি নেবে না। হয়তো সে কারণেই মঞ্চে ছিল না ট্রফিটি। এবার সেসব নিয়েই ভারতীয় দলকেই নিশানা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদি।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার বললেন, ভারত বারবার মহসিন নকভিকে অপমান করেছে। তাঁর অসম্মান করেছে ভারতীয় দল! শহীদ আফ্রিদির কথায়, “ভারত বারবার নকভির অসম্মান করেছে। ফের আরেকবার তাঁকে বেইজ্জত করা হল! এটা একেবারেই ভালোভাবে দেখছি না। পাকিস্তানকে বারবার ছোট করা বা হেও করা একেবারেই ঠিক নয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকতেই পারে, কিন্তু তার প্রভাব ক্রিকেটে পড়বে কেন?”
पाकिस्तान के पूर्व क्रिकेटर शाहिद अफरीदी ने भारतीय टीम पर निशाना साधते हुए नाराजगी जताई। उन्होंने कहा कि खेल में इस तरह का व्यवहार नहीं होना चाहिए। अफरीदी ने आरोप लगाया कि भारतीय टीम बार-बार मोहसिन नकवी को नीचा दिखा रही है और एक बार फिर उनकी बेइज्जती की गई। उन्होंने कहा कि… pic.twitter.com/LRRuXyq4EC
— NBT Hindi News (@NavbharatTimes) September 14, 2026
আরও পড়ুন: “বৈভবের কোনও দিনই অন্তত আমার দলে খেলা হবে না” এ কী বলে দিলেন LSG কর্ণধার গোয়েঙ্কা
এটাই প্রথম নয়, এর আগেও ভারত এবং পাকিস্তানের ম্যাচ ঘিরে তৈরি হওয়া নানান বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন আফ্রিদি। নতুন করে এশিয়া কাপের ট্রফি বিতর্কে ভারতকে নিশানা করে ফের বিতর্কের মুখ হলেন তিনি। বিশেষ করে পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় দলের সমালোচনা করায় দুই দেশের ক্রিকেট মহলেই বেড়েছে আলোচনা। যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত এ নিয়ে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।