মাত্র ৮৯৯৯ টাকায় বিদেশ ভ্রমণের সুযোগ! বিরাট অফার IndiGo-র

সহেলি মিত্র, কলকাতা: বিমান যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। চমকপ্রদ এক অফার এনে সকলকে চমকে দিল বিখ্যাত বিমান সংস্থা IndiGo। এবার ১০,০০০ টাকারও কমে আপনি আন্তর্জাতিক বিমান পেয়ে যাবেন। শুধু কী তাই, সামান্য কিছু টাকায় আপনি ডোমেস্টিক ফ্লাইটও পেয়ে যাবেন বৈকি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে IndiGo ‘গ্রেট কানেকশনস সেল’-র নামে তারা মাত্র ৩৯৯৯ টাকায় বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে। চলুন এই সেল সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

টিকিটের ওপর বিরাট ছাড় দিচ্ছে IndiGo

ইন্ডিগোর তরফে বলা হয়েছে যে, তাদের নেটওয়ার্কে কানেক্টিং ফ্লাইটগুলো কম দামে বুক করা যাবে। এর পাশাপাশি তারা অতিরিক্ত সুবিধাও দিচ্ছে। ইন্ডিগোর ‘গ্রেট কানেকশনস সেল’-এর আওতায় এয়ারলাইনটির নেটওয়ার্কের নির্বাচিত কিছু রুটে কম ভাড়ায় টিকিট পাওয়া যাচ্ছে। এই সেলটি ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত চলবে। ইন্ডিগো জানিয়েছে যে, যারা এই বিশেষ সেলের সময় বুকিং করবেন, তারা ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে যেকোনো সময় ভ্রমণ করতে পারবেন।

কিছু জিনিস মাথায় রাখতে হবে

তবে, ভ্রমণের সময়সীমা বুকিংয়ের তিন দিন আগে নির্ধারণ করা হয়েছে। আরও বলা হয়েছে যে, বুকিং শুধুমাত্র ইন্ডিগোর ওয়েবসাইট, ইন্ডিগো মোবাইল অ্যাপ্লিকেশন, 6ESkai এবং ইন্ডিগো হোয়াটসঅ্যাপের মাধ্যমেই করা যাবে। এই অফার চলাকালীন ওয়ান ওয়ে ফ্লাইট টিকিটের দাম শুরু হয় ৩৯৯৯ টাকা থেকে। আন্তর্জাতিক রুটে টিকিটের দাম শুরু হয় ৮,৯৯৯ টাকা থেকে। ডোমেস্টিক রুটের মধ্যে রয়েছে অমৃতসর- দেরাদুন, কোচি- তুতিকোরিন, কোঝিকোড়- তিরুপতি, অমৃতসর- চণ্ডীগড়, পুনে- বেলাগাভি, কোঝিকোড়- মাদুরাই, রায়পুর- জগদলপুর।

এছাড়াও রয়েছে খাজুরাহো- ইন্দোর, কোঝিকোড়- তুতিকোরিন, কাদাপা- তিরুচিরাপল্লী, মাইসোরবল্লী, কোজিকোড- তিরুপতি খাজুরাহো- রায়পুর, কোচি- সালেম, খাজুরাহো- নাগপুর, চণ্ডীগড়- অমৃতসর, পুনে- ঔরঙ্গাবাদ, কলকাতা- দেওগড়, পুনে- কোলহাপুর ইত্যাদি। অতিরিক্ত পরিষেবাও পাওয়া যাবে। শুধু তাই নয়, এই সেলের সময় কিছু অতিরিক্ত পরিষেবা কম মূল্যেও পাওয়া যাবে। ইন্ডিগো সুইচ শুরু হবে ১৯৯ টাকা থেকে এবং ৬ই ফেয়ার হোল্ড শুরু হবে ৪৯ টাকা থেকে। এই দুটি ছাড়ই সেইসব যাত্রীরা পাবেন যারা সরাসরি ইন্ডিগোর মাধ্যমে টিকিট বুক করবেন। ফাস্ট ফরোয়ার্ড শুরু হবে ২৯৯ টাকা থেকে এবং এটি সমস্ত বুকিং চ্যানেলে উপলব্ধ থাকবে।

আরও পড়ুনঃ এমন এক দেশ যা একদিনেই পায়ে হেঁটে পার করা যায়, জানেন কোথায় অবস্থিত?

কীভাবে টিকিট বুক করবেন?

আপনি যদি এই অফারের অধীনে টিকিট বুক করতে চান, তবে ইন্ডিগোর ওয়েবসাইটের মাধ্যমে সহজেই তা বুক করতে পারবেন। আপনি মোবাইল অ্যাপও ব্যবহার করতে পারেন। 6Eskai এবং WhatsApp-এর মাধ্যমেও টিকিট বুক করা যাবে। বুক করার আগে, অনুগ্রহ করে মনে রাখবেন যে এই অফারের কিছু শর্তাবলী রয়েছে যা বুকিংয়ের সময় প্রযোজ্য হবে।

Leave a Comment