বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় চুটিয়ে খেললেও, বর্তমানে টিম ইন্ডিয়ায় (Team India) ব্রাত্য তিনি। কাজেই জাতীয় দলে জায়গা হারানোর একটা দুঃখ মনে চেপে রেখেছিলেন অনেক আগে থেকেই। আশা ছিল হয়তো একদিন না একদিন আবারও টিম ইন্ডিয়ায় সুযোগ হবে! কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে চলে গেলেন বাংলা দলের হয়ে খেলা বোলার মুকেশ কুমার (Indian Player)। সম্প্রতি দিলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে দাপট দেখিয়েছেন তিনি। এবার সেই ক্রিকেটার খেলবেন ইংল্যান্ডের দল নটিংহ্যামশায়ারের হয়ে।
টিম ইন্ডিয়ায় সুযোগ না পেয়ে পাড়ি দিলেন অন্য দেশে
12 বছরেরও বেশি সময় কাটিয়ে দিলীপ ট্রফির শিরোপা জিতেছে পূর্বাঞ্চল। সেই দলের তারকা সদস্য মুকেশ কুমারকে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য চুক্তিবদ্ধ করেছে নটিংহ্যামশায়ার। ইংল্যান্ডের এই জনপ্রিয় দলে অংশগ্রহণ করতে পেরে নিজেও যথেষ্ট আনন্দিত ভারতীয় দল থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন মুকেশ কুমার। কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে ভারতীয় তারকা বললেন, “মরসুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে নটিংহ্যামশায়ারের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেটে নিজেকে পরখ করে দেখার জন্য মুখিয়ে রয়েছি।”
ভারতীয় দলের পুরনো সদস্য জানালেন, “নটিংহ্যামশায়ারের সাফল্যে সাধ্যমতো অবদান রাখতে চাই। ওই দলের নতুন কোচ থেকে শুরু করে নতুন সতীর্থদের সাথে কাজ করতে মুখিয়ে রয়েছি। ইংল্যান্ডে গিয়ে খেলাটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই সুযোগ পাওয়ার জন্য আমি গর্বিত। যতদিন নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সুযোগ পাবো নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আশা করি আমরা সবাই মিলে একসাথে সাফল্য ছিনিয়ে আনতে পারব।”
🚨Nottinghamshire have secured the services of Mukesh Kumar for their final two fixtures of the 2026 County Championship season. pic.twitter.com/DGNdngO8Np
— Cricbuzz (@cricbuzz) September 14, 2026
আরও পড়ুন: “আমার স্ত্রী খুব রেগে গিয়েছে…” বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য ভারতীয় তারকার
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে মুকেশ কুমার শেষবারের মতো কবে খেলেছিলেন একপ্রকার ভুলতে বসেছেন ক্রিকেট ভক্তরা। এর আগে শেষবারের মতো 2024 সালের 14 জুলাই জিম্বাবুয়ের বিরুদ্ধে হারারেতে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন মুকেশ। এছাড়া ওয়ানডেতে শেষবারের মতো 2023 সালের 21 ডিসেম্বর এবং টেস্টে 2024 এর ফেব্রুয়ারিতে নিজের ছাপ রেখেছিলেন তিনি।