বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুধু বাংলাদেশ নয়, এবার ভারতীয় বিদ্যুতে চলবে নেপালও (India Nepal Electricity)। বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে প্রতিবেশী দেশটিতে (Nepal)। ঠিক সে কারণেই বন্ধু হিসেবে পাশে দাঁড়াতে এবার বড় পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি সরকার। ইতিমধ্যেই নেপালকে সর্বোচ্চ 654 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে, 13 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকদিন নেপালকে 18 ঘন্টা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে ভারত।
উপকৃত হবে 28 লাখ পরিবার
ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে নেপালের বহু মানুষের। ভেসে গিয়েছে ঘরবাড়ি। সেই ভয়ানক ছবি আজও আতঙ্ক হয়ে রয়েছে বিশ্ববাসীর মনে! এদিকে বন্যার পর বিদ্যুৎ উৎপাদনে বড়সড় ঘাটতি দেখা দেওয়ায় ভারতের কাছ থেকে বিদ্যুৎ আমদানির জন্য আগেই আবেদন জানিয়েছিল নেপাল। সেই আবেদনে তৎক্ষণাৎ সাড়া দিয়ে কাছের প্রতিবেশীর পাশে দাঁড়াল নয়া দিল্লি।
কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এবার, মুজাফফরপুর-ঢালকেবর 400 কেভি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে নেপালে সর্বোচ্চ 600 মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে। অন্যদিকে তানকপুর-মহেন্দ্রনগর 132 কেভি লাইনের মাধ্যমে আরও 54 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। অর্থাৎ সবমিলিয়ে প্রতিবেশী দেশকে সর্বোচ্চ 654 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে ভারত। তবে নেপালকে বিপুল পরিমাণ বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ভারতের নিজস্ব চাহিদার উপর চাপ পড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা!
বর্তমানে গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে গোটা দেশে বিদ্যুতের চাহিদা মারাত্মক। তাছাড়াও তুলনামূলক শুষ্ক বর্ষায় সাম্প্রতিক সময়ে ভারতে বিদ্যুতের চাহিদা বেড়েছে লাফিয়ে। এছাড়াও এল নিনোর প্রভাবে বায়ু ও জলবিদ্যুৎ উৎপাদন অনেকটাই কমেছে। সৌর বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হলেও দিনের বাকি সময়টায় কয়লা এবং গ্যাস ভিত্তিক বিদ্যুতের উপর নির্ভর করতে হয়। সেই ক্ষেত্রেও চাপ বাড়ছে। তাছাড়াও সম্প্রতি কয়লার মজুদ কমেছে ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলিতে। সেই রিপোর্টও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।
🇮🇳🇳🇵| 𝐈𝐧𝐝𝐢𝐚 𝐀𝐩𝐩𝐫𝐨𝐯𝐞𝐬 𝐏𝐨𝐰𝐞𝐫 𝐄𝐱𝐩𝐨𝐫𝐭𝐬 𝐭𝐨 𝐍𝐞𝐩𝐚𝐥 𝐟𝐨𝐫 𝟏𝟖 𝐇𝐨𝐮𝐫𝐬 𝐚 𝐃𝐚𝐲 𝐓𝐢𝐥𝐥 𝐘𝐞𝐚𝐫-𝐄𝐧𝐝
Government approves export of power for 18 hours a day to Nepal Electricity Authority till the 31st of December this year.
The Ministry of… pic.twitter.com/tMoZgVD0OI
— All India Radio News (@airnewsalerts) September 14, 2026
আরও পড়ুন: পাকিস্তানে ফের অজ্ঞাত বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে ঝাঁঝরা হাফিজ সইদ ঘনিষ্ঠ লস্কর জঙ্গি
সব মিলিয়ে বলাই যায়, অভ্যন্তরীণ ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ব্যাপক, কিন্তু তা সত্বেও বন্ধু দেশ নেপালকে সাহায্য করতে এক পা এগিয়ে রাখল ভারত। রিপোর্ট বলছে, ভারতের এই অনুমোদনের ফলে উপকৃত হবে নেপালের প্রায় 28 লাখ পরিবার। বলে রাখি, 13 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত 12টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত মোট 18 ঘন্টা নেপালে বিদ্যুৎ সরবরাহ করবে ভারত।