৫,০০০ কোটির মালিক হয়ে রাস্তায় করছেন ভিক্ষা, চর্চার কেন্দ্রে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক

অনন্যা সরকার, মহারাষ্ট্র: ভারতে নেতা মন্ত্রীদের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ নানা সময় চর্চার কেন্দ্রবিন্দুতে আসে। এদেশে এমন অনেক জনপ্রতিনিধি রয়েছেন, যাঁরা বিপুল সম্পত্তির মালিক। তাঁদের মধ্যে একজন হলেন মুম্বাইয়ের ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক (Mumbai MLA) পরাগ শাহ (Parag Shah)। তাঁর মোট সম্পদের পরিমাণ হল ৫,০০০ কোটি টাকা। সুতরাং অর্থের অভাব তো তাঁর নেই-ই, বরং তাঁর কাছে টাকা দিয়ে কেনা যায় এমন সমস্ত সুযোগ-সুবিধাই রয়েছে। কিন্তু, সেই তাঁকেই ভিক্ষুকের ছদ্মবেশে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে। কখনও সিকিউরিটি গার্ড, আবার কখনও পথচারীরা তাঁকে তাড়িয়ে দিয়েছেন। তাও প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা এই সবকিছু সহ্য করেছেন মুখ বুজে। তাঁর এই কাজ এখন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু প্রশ্ন হল এত নাম, যশ, খ্যাতি ও প্রতিপত্তি থাকা সত্ত্বেও তাঁকে কেন ভিক্ষুকের বেশে রাস্তায় ঘুরতে হচ্ছে? চলুন আসল কারণটি জেনে নেওয়া যাক।

কেন এই অবস্থা দেশের সবচেয়ে ধনী বিধায়কের?

শোনা যাচ্ছে পরাগ শাহ নাকি তাঁর আধ্যাত্মিক গুরু নম্রমুনি মহারাজের পরামর্শে এই কাজটি করেছেন। জৈন চতুর্মাসের সময়, তিনি পরাগ শাহকে একদিনের জন্য ভিক্ষুক মতো জীবনযাপন করতে বলেন, যাতে তিনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কষ্টগুলো অনুভব করতে পারেন। তাই গুরুর আদেশ মেনে তিনি আরাম-আয়েসের জীবনকে একদিনের জন্য বিদায় জানিয়ে মেকআপের সাহায্যে ভিক্ষুকের ছদ্মবেশে ঘাটকোপারের রাস্তায় নামেন। তিনি সেদিন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ান, রাস্তাতেই খান এবং যাঁরা ভিক্ষা করে জীবন কাটান তাঁদের প্রকৃত যন্ত্রণা, অপমান ও কষ্টগুলি প্রত্যক্ষভাবে অনুভব করেন।

আরও পড়ুন: ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে কাটবে না চার্জ, জানিয়ে দিল সরকার

প্রসঙ্গত, ঘাটকোপার পূর্বের বিজেপি বিধায়ক পরাগ শাহ একজন বিশাল মাপের রিয়েল এস্টেট ব্যবসায়ীও। তিনি ম্যান ইনফ্রাকনস্ট্রাকশন লিমিটেড (MICI Group) নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO)। জানা গেছে, তার কোম্পানিগুলির মোট বাজারমূল্য ৫,০০০ কোটি টাকারও বেশি।

শুধু তাই নয়, এর পাশাপাশি মুম্বাইয়ের ঘাটকোপার, থানে ও চেম্বুরের মতো অভিজাত এলাকায় বেশ কিছু বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তিরও মালিক তিনি। মহারাষ্ট্র ছাড়াও, উত্তর প্রদেশ এবং গুজরাটে পরাগ শাহের একটি বড় রিয়েল এস্টেট পোর্টফোলিও রয়েছে। জানিয়ে রাখি, ২০১৭ সালে যখন তিনি বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (BMC) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক ৬৯০ কোটি টাকা ছিল, এখন তা বৃদ্ধি পেয়ে ৫,০০০ কোটি ছাড়িয়েছে।

Leave a Comment