বিয়ের পরই জাতীয় দল থেকে বাদ পড়লেন KKR-র সবচেয়ে দামি প্লেয়ার গ্রিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় ধাক্কা খেলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের গত সিজনের সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিন (Cameron Green)! জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন মাসের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজের প্রথম ম্যাচেই জাতীয় দলের একাদশ থেকে বাদ পড়লেন তারকা অলরাউন্ডার গ্রিন। বলাই বাহুল্য, সম্প্রতি বৈবাহিক জীবনে পদার্পণ করেছেন তিনি। আর বিয়ের পরই অস্ট্রেলিয়ার জার্সিতে এটাই হতে পারতো তাঁর প্রথম ম্যাচ। তবে মিচেল মার্শের ঘোষিত একাদশে জায়গা হলো না নাইট তারকার।

KKR তারকার জায়গায় খেলানো হচ্ছে এই প্লেয়ারকে

গত 4 সেপ্টেম্বর, নিজেদের ধর্মীয় রীতি মেনে প্রেমিকা এমিলি রেডউডকে বিয়ে করেছিলেন গ্রিন। আর সেই বিয়ের অনুষ্ঠানের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নামার সুযোগ ছিল তারকা অলরাউন্ডারের কাছে। তবে জানা যাচ্ছে, কাঁধে চোট থাকায় নাইট তারকার বদলে এক অন্য প্লেয়ারকে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ানডের প্রথম একাদশে সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া।

গ্রিন ছিটকে যাওয়ায় জিম্বাবুয়ে সিরিজে অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন তারকা ক্রিকেটার স্পেন্সার জনসন। এর আগে শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডে সিরিজে খেলেছিলেন 19 মাস আগে। হ্যাঁ, গতবছর চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন ফেব্রুয়ারি মাসে আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ানডে সিরিজে খেলার সৌভাগ্য হয়েছিল এই প্লেয়ারের। সেই ম্যাচের পর এই প্রথম ওয়ানডেতে খেলছেন জনসন।

আরও পড়ুন: সারাজীবন চাকরি করেও গোছাতে পারবেন না, বৈভবের দৈনিক আয় প্রায় ২ কোটি টাকা!

কোন একাদশ নিয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে নামলো অস্ট্রেলিয়া?

মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, কুপার কনলি, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, ম্যাট রেনশ, অলিভার পিক, অ্যাডাম জাম্পা, স্পেন্সার জনসন, নাথান এলিস এবং জেভিয়ার বার্টলেট

Leave a Comment