মাদ্রাসায় যৌন হেনস্থা, বিজেপির প্রার্থী ঘোষণা…! আজকের সেরা ১০ (১৫ সেপ্টেম্বর)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার। মাদ্রাসায় যৌন হেনস্থা, বিজেপির প্রার্থী ঘোষণা, বাংলার সড়ক উন্নয়ন….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাংলার সড়ক উন্নয়নে ১০৪২ কোটির অনুমোদন কেন্দ্রের

পশ্চিমবঙ্গের রাস্তার হাল ফেরাতে এবার বড় উদ্যোগ কেন্দ্র সরকারের। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করে কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের সুবিধা বাঙালি পাবে। সেই সূত্রে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য ১০৪২.৬২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক। জানা গিয়েছে, এই পরিকাঠামো তহবিলের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য রাজ্যের মোট ছয়টি সড়ক প্রকল্পের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বুলডোজার অ্যাকশনে কড়া নির্দেশ হাইকোর্টের

নতুন সরকারের নির্দেশে বাংলায় অবৈধ পরিকাঠামো উচ্ছেদের কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যেই রেলস্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গা উচ্ছেদের কাজ শুরু হয়েছে রাজ্যে। তবে এই কারণে পূর্ব মেদিনীপুরের দুটি পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সূত্রে এবার ওই দুই পরিবারের জন্য সরকারি খরচে নতুন করে বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছে আদালত। এমনকি বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত ওই পরিবারের সদস্যদের জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে হবে বলে জানানো হয়েছে। সেই ক্ষেত্রে দুই পরিবারকে মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) শিক্ষক বদলির উপর স্থগিতাদেশ

বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। শিক্ষক বদলির উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট। মাধ্যমিক স্তরের শিক্ষকদের বদলি সংক্রান্ত সরকারি নির্দেশিকার উপর এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানিয়েছেন, নির্দেশিকার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা করা হয়েছিল। আর সেই মামলার শুনানিতে আদালত আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত নির্দেশিকার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। এমনকি ভাস্কর ঘোষ ফেসবুক পোস্টে লিখেছেন, হাইস্কুলের উদ্বৃত্ত শিক্ষক বদলির এসওপি-র উপর ১৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে কাটবে না চার্জ

বর্তমান ডিজিটাল যুগে ইউপিআই-র মাধ্যমে সকলেই লেনদেন করে থাকেন। তবে সরকারের তরফ থেকে এবার জানানো হয়েছে, ব্যাংক বা সিস্টেম প্রদানকারী সংস্থা ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন বা RuPay ডেবিট কার্ড ব্যবহার করে করা পেমেন্টের উপর কোনও রকম চার্জ আরোপ করতে পারবে না। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০১৭ এর ১০এ ধারা অনুযায়ী এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে ২০০০ টাকার উপরে লেনদেনের ক্ষেত্রে চার্জ আরোপ করা যেতে পারে বলেই জানানো হয়েছে। তবে তা শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) রেশনে বাড়ল কেরোসিন তেলের দাম

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বাড়ছে। চাল, ডাল, ডিম, মাছ, মাংস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তবে এবার কেরোসিন তেলের দাম অনেকটাই বাড়ানো হল। রেশনে লিটার প্রতি কেরোসিন তেলের দাম একধাক্কায় ৬ টাকা করে বেড়েছে বলেই খবর। চলতি সেপ্টেম্বর মাসেই এই রেট কার্যকর হয়েছে। আসলে এ মাসে ১০% অবধি দাম বৃদ্ধির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। গত ১২ সেপ্টেম্বর মন্ত্রক চিঠি দিয়ে তেল সংস্থাগুলিকে কেরোসিনের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে। ফলে এখন নতুন রেট দাঁড়িয়েছে লিটার প্রতি ৭১ থেকে ৭২ টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) লাভ জিহাদে মৃত্যু কোচবিহারের মহিলার

লাভ জিহাদের শিকার হলেন কোচবিহারের হিন্দু প্রেমিকা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের প্রেমিকার গায়ে আগুন লাগাতে এসে ধস্তাধস্তি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে শনিবার সকালে মৃত্যু হয়েছিল প্রেমিক তৃণমূল নেতা হামিদুল হকের। তবে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন প্রেমিকা ঝিলিক বর্মন। চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ হলে আজ সোমবার হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। গত শুক্রবার দুপুরে ৪৪ বছরের প্রেমিক হামিদুল হক পেট্রোল নিয়ে কোচবিহারের হাজরা পাড়ায় প্রেমিকা ঝিলিক বর্মনের ভাড়া বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলেই অভিযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) পাকিস্তানে গুলিতে ঝাঁঝরা হাফিজ সইদ ঘনিষ্ঠ লস্কর জঙ্গি

মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সইদের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গির মৃত্যু হয়েছে পাকিস্তানে। জানা গিয়েছে, একটি বাড়ির দরজার সামনে বসেছিল পাকিস্তানের ওই জঙ্গি সংগঠনের সদস্য। তবে আচমকা দুই বাইকে করে ৪ জন আততায়ী এসে হঠাৎ তাঁকে উদ্দেশ্য করে গুলি চালাতে শুরু করে। সেখান থেকে পালানোর চেষ্টা করলে মৃত্যু হয় তাঁর। এমনকি নিচে পড়ে থাকা অবস্থায় গুলিতে তাঁর শরীর ছিন্নভিন্ন করে দিয়েছে দুষ্কৃতীরা। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে সাধুবাদ জানাচ্ছেন ভারতীয়রা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) নন্দীগ্রাম এবং রেজিনগরে প্রার্থী ঘোষণা বিজেপির

অবশেষে নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। জল্পনাতেই একেবারে পড়ল সিলমোহর। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিনা হাসিরানি রথ। অন্যদিকে এবার রেজিনগর আসনে লড়বেন শাখারভ সরকার। বামফ্রন্ট, কংগ্রেস, দুই তৃণমূল প্রত্যেকেই প্রার্থী ঘোষণা করেছে। শুধুমাত্র বাকি ছিল বিজেপি। আগামীকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। তার আগেই প্রার্থী ঘোষণা করল রাজ্যের শাসক দল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বাংলার বাড়ির ৬০ হাজার টাকা ফেরতের নির্দেশ বীরভূমে

সরকারি প্রকল্পের সুবিধা নিতে গিয়ে এবার সমস্যার মুখে গ্রাহকরা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে বাংলার বাড়ির ৬০ হাজার টাকা ফেরতের নির্দেশ পেয়েছেন বীরভূমের বাসিন্দা আলিমুর বিবি। এমনকি নির্দেশ পাওয়ার পরপরই সোমবার তিনি বিডিও অফিসে দেখা করেছেন এবং সেখান থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দিলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে আগের সরকার এই বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিল। তবে প্রথম কিস্তি পাওয়া উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে বিজেপি সরকার নতুন করে সমীক্ষার নির্দেশ দিয়েছিল। আর সেখানেই এই অযোগ্য মহিলার নাম ধরা পড়ে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বসিরহাটের মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্তা হুজুরের

বসিরহাটের মাদ্রাসায় এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। কাঠগড়ায় তোলা হল হুজুর তথা শিক্ষককে। জানা গিয়েছে, ওই অভিযুক্ত শিক্ষকের নাম রাজ্জাক। পরিবারের অভিযোগ, জোর করে ছাত্রীর পোশাক পরিবর্তন দেখতেন এবং নানা রকম অশালীন আচরণ করতেন তিনি। পাশাপাশি ওই শিক্ষক সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, বসিরহাটের মাটিয়া থানা এলাকার আন্দুলপাতার একটি বেসরকারি মাদ্রাসায় গত দু’বছর ধরেই পড়াশোনা করছে রাজারহাটের বাসিন্দা ১১ বছরের নির্যাতিতা ওই নাবালিকা। তবে গত ৮ সেপ্টেম্বর বলপূর্বক ওই ছাত্রীর ঘরে ঢুকে তাঁর সাথে অশালীন আচরণ করেছিলেন অভিযুক্ত শিক্ষক। এমনকি ছাত্রীকে বেধড়ক মারধর করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment