=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুধ বিক্রেতার ছেলে পেলেন IIT খড়্গপুরে গবেষণার সুযোগ, আনন্দে ৭০ দুঃস্থদের খাওয়ালেন মা

অনন্যা সরকার, বর্ধমান: দীপাবলির আবহে এই বাংলার মাটি থেকে এক অন্যরকম সাফল্য উদযাপনের ঘটনা সামনে এসেছে, যা বহু মানুষের চোখের কোণে জল এনে দিয়েছে। ঘটনাটি বর্ধমান শহরের। সেখানকার বাসিন্দা সন্ধ্যা দাঁ তাঁর ছেলের সাফল্যের আনন্দ কেবল নিজের পরিবারের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখেননি, ছড়িয়ে দিয়েছেন গরীব-দুঃখী মানুষদের মধ্যে। ছেলে সুদীপ্ত দাঁ আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur) গবেষণার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত হয়ে তাঁর মা ৭০ জন দুস্থ মানুষের মুখে তুলে দেন অন্ন। তাঁর এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা ব্যাপকভাবে প্রশংসা করেছেন।

ছেলের সাফল্য উদযাপনে মায়ের বিশেষ উদ্যোগ

বর্ধমান শহরের পল্লিমঙ্গল এলাকায় থাকেন সন্ধ্যা দাঁ। স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর তিনি তাঁর ছেলে সুদীপ্তকে নিয়ে এক কঠিন সংগ্রামের যাত্রা শুরু করেন। সংসার চালানোর জন্য তিনি সাইকেলে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ও দই বিক্রি করতেন। দীর্ঘদিনের কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি ছেলেকে বড় করেছেন, কিন্তু তাও তাঁর পড়াশোনার ক্ষেত্রে কখনও আপোষ করেননি তিনি। সন্ধ্যা দাঁ-এর সেই কঠোর পরিশ্রম আজ সার্থক হয়েছে, তাঁর ছেলে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) গবেষণার সুযোগ পেয়েছে। সন্ধ্যা চেয়েছিলেন এই সাফল্যের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে।

শনিবার বিকেলে শহরের শ্রীপল্লী এলাকায় ৭০ জন দুঃস্থ মানুষের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাতে, সবজি, শাকভাজা, ডিমের ঝোল, চাটনি ও দই। বর্ধমান সদর এলাকার একটি ওয়েলফেয়ার কমিটির সহায়তায় এই আয়োজনটি সম্পন্ন হয়।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য 2BHK ফ্ল্যাট! কালীপুজোয় বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছেলের সাফল্যে অত্যন্ত আনন্দিত সন্ধ্যা দাঁ আশা করেন যে, তাঁর ছেলে ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় পৌঁছাবে এবং তিনি সবার কাছে ছেলের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। ওই ওয়েলফেয়ার কমিটির সম্পাদক প্রলয় মজুমদার জানান যে, একসময় তাঁরা সুদীপ্তের উচ্চশিক্ষার জন্য বই দিয়ে সহায়তা করেছিলেন। সুদীপ্তের এই মাইলফলক স্পর্শ করা সবার জন্যই গর্বের বিষয়, তিনি এই অর্জনের পেছনে তাঁর মায়ের দীর্ঘ ও কঠিন লড়াইয়ের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

একদিকে যেমন বর্ধমানের গলসিতে হাফইয়ার্লি পরীক্ষায় ভালো ফলাফল করায় ছেলেকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি উপহার দেওয়ার ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তেমনই বর্ধমানের বাসিন্দা সন্ধ্যা দাঁ-র দীর্ঘ সংগ্রাম ও নিষ্ঠার গল্পটি এখন স্থানীয় মানুষরা প্রশংসা ও শ্রদ্ধার সাথে আলোচনা করছেন।

Leave a Comment