স্ত্রীয়ের জন্য বাবার সাথে সম্পর্ক শেষ করেছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার! নাম দেখে নিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (Team India) অন্যতম সফল অলরাউন্ডার তিনি। টিম ইন্ডিয়ার হয়ে বহু যুদ্ধ জয় করেছেন। তবে 22 গজে আলাদা মহিমায় থাকলেও, ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ব্যক্তিগত জীবন বেশ বিতর্কিত! বৈবাহিক জীবনে পা রাখার পর নিজের বাবার সাথে সম্পর্ক খারাপ হয়েছিল এই ভারতীয় তারকার! এমনটাই দাবি করেছিলেন খোদ রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধসিংহ জাদেজা। যদিও বাবার সেই অভিযোগ এক নিঃশ্বাসে অস্বীকার করেছিলেন জাদেজা।

বিয়ের পরই বদলে গিয়েছিলেন জাদেজা?

2016 সালে রিভাবা সোলাঙ্কির সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর তারপর থেকেই নাকি বাবার সাথে সম্পর্ক ক্রমশ অন্য খাতে বইতে থাকে এই খেলোয়াড়ের! 2024 সালের একটি সাক্ষাৎকারে অন্তত তেমনটাই জানিয়েছিলেন জাদেজার বাবা অনিরুদ্ধসিংহ। তাঁর বক্তব্য ছিল, ছেলে বিয়ে করার দু-তিন মাস পর থেকেই তাঁর সাথে তাঁদের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ভারতীয় ক্রিকেটারের বাবা এও বলেছিলেন, জাদেজা ও তাঁর স্ত্রী একই শহরে থাকলেও তাঁর খোঁজ খবর রাখেন না। সে কারণে তিনিও তাঁদের সাথে খুব একটা যোগাযোগ রাখেন না।

এখানেই শেষ নয়, জাদেজার বাবার আরও অভিযোগ ছিল, ছেলে বিয়ে করার পর থেকেই পুত্রবধূ পরিবারের সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেছিলেন। আলাদা বাড়িতে থাকতে শুরু করেন তাঁরা। একই শহর জামনগরে থাকলেও নাকি বাবার খোঁজটুকুও নিতেন না ভারতীয় ক্রিকেটার। পুত্রবধূর তরফে আসতো কলটুকুও। সবমিলিয়ে, নিজের ছেলে রবীন্দ্র জাদেজাকে নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছিলেন বাবা। যদিও সোশ্যাল মিডিয়ায় অনিরুদ্ধসিংহের এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার।

আরও পড়ুন: ভারতকে ‘গুরুত্বপূর্ণ বন্ধু’ হিসেবে মেনে নিল চিন, বিপাকে পড়বে পাকিস্তান?

বাবার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজের মাধ্যমে হাজির হয়ে জাদেজা জানিয়েছিলেন, তাঁর বাবা তাঁদের দুজনের সম্পর্কে যেসব মন্তব্য করেছেন সেই সবটাই মিথ্যা এবং ভিত্তিহীন। গোটা বিষয়টি একেবারে একতরফাভাবে তুলে ধরা হয়েছে। একই সাথে বাবার বিরুদ্ধে স্ত্রী রিভাবার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টারও অভিযোগ তুলেছিলেন ভারতীয় ক্রিকেটার। জাদেজার বাবার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ভারতীয় তারকার স্ত্রীয়ের জন্যই বাবার সাথে সম্পর্ক নাকি শেষ করেছেন জাদেজা। যদিও অনিরুদ্ধ বাবুর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা আজ পর্যন্ত নিজে থেকে স্বীকার করেননি জাড্ডু।

Leave a Comment