“বৈভব সূর্যবংশীর অবসর নেওয়া উচিত” জানিয়ে দিলেন গাভাস্কার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) ছাড়াই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছে ভারত (Team India)। পরপর দুই ম্যাচে জিতে নিজেদের সাফল্য নিশ্চিত করেছেন শ্রেয়স আইয়াররা। তবে জাতীয় দলের জয় সত্ত্বেও ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কারণ অবশ্য বৈভব সূর্যবংশী। পরপর দুই ম্যাচের একটিতেও বিহারের এই ক্রিকেটারকে সুযোগ না দেওয়ায় চটে গিয়েছেন সমর্থকদের অনেকেই! তাঁদের দাবি, বৈভবের সাথে অন্যায়ের করা হচ্ছে! এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় ভেসে এলো একটি পোষ্ট। সুনীল গাভাস্কারের নামে ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে, বৈভব সূর্যবংশীর অবসর নেওয়া উচিত!

বৈভব অবসর নিক চাইছেন গাভাস্কার?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও তথা পোস্টে দেখা গিয়েছে, মাঠে ক্রিকেটার শিবম দুবের সাথে খুনসুটিতে ব্যস্ত বৈভব সূর্যবংশী। তাঁর নিজের মাসেলের সাথে শিবমের মাসেলের তুলনা করছেন তিনি। হাত দিয়ে ভারতীয় তারকার মাসেল তাঁর থেকে বড় কিনা সেটাই পরীক্ষা করে দেখছেন বৈভব! এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুনীল গাভাস্কার নামক ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে ক্যাপশনে লেখা হয়েছে, “বৈভব সূর্যবংশীর অবসর নেওয়া উচিত! সঞ্জুকে খেলতে দেওয়া হোক এবং রোহিত ও কোহলিকে টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনা হোক।”

গাভাস্কারের নামে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট ভাইরাল হতেই অনেকে ধরেই নিয়েছেন, বৈভবকে অবসর নিতে বলছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার! যদিও এমন কিছুই নয়। আসলে যে এক্স হ্যান্ডেল থেকে বৈভবের ওই ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি মূলত গাভাস্কারের ফ্যান পেজ। আর সেখানেই শিবম ও বৈভবের খুনসুটির ভিডিও প্রকাশ করে একপ্রকার মজার ছলেই লেখা হয়েছে, বৈভবের অবসর নেওয়া উচিত! এ নিয়ে আদতে সুনীল গাভাস্কার কোনও রকম মন্তব্য করেননি।

 

আরও পড়ুন: ৩২-এই অবসর মোহনবাগান প্রাক্তনীর, কেন ফুটবল ছাড়লেন প্রবীর দাস?

উল্লেখ্য, পরপর দুই ম্যাচ জিতে ভারত সিরিজ জিতে যাওয়ায় আগামীকাল অর্থাৎ টি-টোয়েন্টি সিরিজের তিন নম্বর ম্যাচটি হয়ে পড়েছে নিয়ম রক্ষার। প্রথম দুই ম্যাচে বৈভব সূর্যবংশী সুযোগ না পাওয়ায় মনে করা হচ্ছে তিন নম্বর ম্যাচে অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামানো হতে পারে। সেক্ষেত্রে বিশ্রামে পাঠানো হতে পারে সঞ্জু স্যামসনকে।

Leave a Comment