সহেলি মিত্র, কলকাতাঃ পেট্রোল ও ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED), যা উইন্ডফল ট্যাক্স নামেও পরিচিত, উল্লেখযোগ্যভাবে কমানোর ঘোষণা করেছে। অর্থ মন্ত্রকের জারি করা এই আদেশের ফলে, এই জ্বালানিগুলো রপ্তানিকারী সংস্থাগুলো ব্যাপকভাবে লাভবান হতে চলেছে।
পেট্রোল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
সরকার ২০২৬ সালের ১৬ই সেপ্টেম্বর রাতে একটি আদেশ জারি করে নতুন হারগুলো অবিলম্বে কার্যকর করেছে। এছাড়াও, সরকার পেট্রোলের উপর রপ্তানি শুল্ক প্রতি লিটারে ১.৫০ টাকা থেকে কমিয়ে মাত্র ০.৫০ টাকা করেছে। এর মানে হলো প্রতি লিটারে ১ টাকার ছাড়।ডিজেল রপ্তানিকারক সংস্থাগুলো সবচেয়ে বড় স্বস্তি পেয়েছে। ডিজেলের উপর মোট কর প্রতি লিটারে ২৫ টাকা থেকে কমিয়ে ২০ টাকা করা হয়েছে। আগে এই ২৫ টাকা করের মধ্যে SAED এবং ১ টাকা রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস অন্তর্ভুক্ত ছিল। সরকার এখন RIC সম্পূর্ণরূপে বিলুপ্ত করেছে। ATF (এভিয়েশন টারবাইন ফুয়েল) রপ্তানির উপর উইন্ডফল ট্যাক্স প্রতি লিটারে ১৫ টাকায় কমিয়ে আনা হয়েছে।
উপকৃত হবেন সাধারণ মানুষ?
আপনি যদি ভেবে থাকেন যে এই সিদ্ধান্তের ফলে আপনার শহরের পেট্রোল পাম্পে জ্বালানির দাম কমবে, তবে মোটেও নয়। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের উপর কোনো প্রভাব পড়বে না। দেশে বিক্রি হওয়া পেট্রোল ও ডিজেলের উপর বর্তমান আবগারি শুল্ক অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুনঃ বিড়ি বেঁধে পড়িয়েছেন মা, চরম প্রতিকূলতার মধ্যে UPSC পাস করে ছেলে আজ IAS
এই সিদ্ধান্তটি সরাসরি সেইসব বৃহৎ তেল শোধনাগার এবং তেল বিপণনকারী সংস্থাগুলিকে যেমন রিলায়েন্স, নায়ারা এনার্জি, ওএনজিসি, ইত্যাদি লাভবান করবে, যারা ভারতে তেল পরিশোধন করে বিদেশে বিক্রি করে। রপ্তানি শুল্ক হ্রাসের ফলে এই সংস্থাগুলির খরচ কমবে এবং তাদের লাভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।