বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বছর শেয়ারবাজারে (Stock Market) ঝড় তুলে বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে একাধিক শেয়ার (Multibagger Stock)। সেই তালিকায় মোটা রিটার্নের দিক থেকে প্রথম দিকেই নাম রয়েছে 85টি স্টকের। তবে জানলে অবাক হবেন, এতগুলি স্টকের মধ্যে একটি স্টক বা শেয়ার চলতি বছর 1,648 শতাংশ রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের মালামাল করে দিয়েছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, Mrugesh Trading এর শেয়ার থেকে অভাবনীয় রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা। বাকি শেয়ারগুলির মধ্যে প্রথম পাঁচে আর কারা?
এক শেয়ারে বিনিয়োগ করেই মিলল অভাবনীয় রিটার্ন
ACE Equity-র তথ্য অনুযায়ী, 1000 কোটি টাকারও বেশি মূলধন রয়েছে এমন সংস্থাগুলির মধ্যে 85টি কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। 2026 সালে এই মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে 21টি শেয়ারের দাম বেড়েছে 200 শতাংশের বেশি। তবে গোটা তালিকায় সবার প্রথমে রয়েছে Mrugesh Trading এর শেয়ারের নাম। এই শেয়ারের দাম শুধুমাত্র এ বছরেই এ পর্যন্ত 1648 শতাংশ বেড়েছে। বর্তমানে এই শেয়ারের দাম 92 টাকা 55 পয়সা।
বলাই বাহুল্য, যেসব বিনিয়োগকারীরা এবছর নির্দিষ্ট সময়ের শুরুতেই এই শেয়ারে মাত্র 10 হাজার টাকা বিনিয়োগ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে তাঁদের মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 1 লাখ 74 হাজার 800 টাকায়। তালিকার দ্বিতীয় স্থানে নাম রয়েছে Sterlite Technologies সংস্থার শেয়ার। এই কোম্পানির শেয়ারের দাম এবছর আজ পর্যন্ত 768 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: গাড়ি কেনা, বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা! ৯ টার মধ্যে বন্ধ রেস্তরাঁ, জ্বালানি বাঁচাতে নিয়ম পাকিস্তানে
তালিকার তিন নম্বরে জায়গা পেয়েছে Axis Solution এর শেয়ার। এবছর এর দাম বেড়েছে 577 শতাংশ। এছাড়াও Sigma Advanced Systems ও Bliss GVS Pharma-এর শেয়ারের দাম এক ধাক্কায় 300 শতাংশেরও বেশি বেড়েছে চলতি বছরে। তাতেই নির্দিষ্ট অর্থ রেখে কার্যত মালামাল হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা! তবে এবছর এত সংখ্যক শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পরেও শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মাঝে বিনিয়োগ নিয়ে যথেষ্ট সতর্ক বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, বিনিয়োগ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট শেয়ার সম্পর্কে বিভিন্ন ব্রোকারেজ ফার্ম থেকে শুরু করে অন্যান্য বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নেওয়া উচিত।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)