মমতাসহ ১৪ জনকে হারানোর পরিকল্পনা করেছিলেন অভিষেক! বিস্ফোরক ঋতব্রত

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। নিজের বিধানসভা কেন্দ্রেও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে ডেমোক্র্যাটিক তৃণমূল। পাশাপাশি প্রতীকও হারিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এবার মমতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতার। ক্যামাক স্ট্রিট থেকেই মোট ১৪ জন প্রার্থীকে হারানোর ছক করা হয়েছিল বলেই দাবি ঋতব্রতর (Ritabrata Banerjee)।

মমতার বিরুদ্ধে বিস্ফোরক ঋতব্রত

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতব্রত জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবিরের মধ্যে টানাপোড়েন চলছিল। এমনকি ক্যামাক স্ট্রিট থেকেই বেশ কয়েকজন প্রার্থীকে হারানোর পরিকল্পনা করা হয়েছিল। আর সেই তালিকায় মোট ১৪ জনের নাম ছিল এবং মমতার নাম ছিল সবার আগে। অভিষেকপন্থী দলের নেতাদের নির্দেশেই এই কারবার চলেছিল পার্টি অফিসে।

আসলে তৃণমূলের যুবসমাজ বা তরুণ নেতারা দলের সেনাপতিকেই মুখ হিসেবে চাইতেন। অন্যদিকে প্রবীণদের ভরসা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে অভিষেক এবং মমতাপন্থী গোষ্ঠীগুলির মধ্যে দ্বন্দ্ব আরও বেড়ে যায় বলেই দাবি ঋতব্রতর। এমনকি দলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতেই অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়সহ আরও ১৪ জনকে হারানোর পরিকল্পনা করেছিলেন। পুরো তালিকাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। সেখানে মমতার পাশে আরও একাধিক নাম থাকতে পারে। অভিষেক চেয়েছিলেন, মমতাকে হারিয়ে দিলে দল এবং সরকার দুটোই নিজের হাতে আসবে।

আরও পড়ুন: বিকট শব্দে কেঁপে উঠে ২০ ফুট নিচে নেমে গেল কুয়োর জল, চরম আতঙ্ক অন্ডালে

এমনকি ঋতব্রতর আরও দাবি, দরকারে এই সংক্রান্ত প্রমাণ তিনি আদালতে পেশ করতে পারেন। যে সমস্ত প্রার্থীদের নাম তালিকায় ছিল তাঁদের এলাকায় এজেন্টদের আটকে দেওয়া থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মীদের নিষ্ক্রিয় করে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল অভিষেকপন্থী শিবিরের তরফ থেকে। আর সেই সূত্রেই এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে নিজের বিধানসভা ভবানীপুরে গো-হারা হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এ নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু ঋতব্রতর দাবি, এর পিছনে হাত রয়েছে অভিষেকের।

Leave a Comment